প্রবিন ঘোষের ফুল বিক্রির ক্ষেত্রে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রবিন ঘোষের ফুল বিক্রির ক্ষেত্রে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। কোনো দ্রব্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন- গ্রামাঞ্চলে উৎপাদিত বিভিন্ন দ্রব্যের দাম গ্রামাঞ্চলে কম কিন্তু শহরাঞ্চলে বেশি। তাই এসব দ্রব্যাদি গ্রাম থেকে শহরে এনে বিক্রি করলে উপযোগ বৃদ্ধি পায়। এভাবে দ্রব্যাদি স্থানান্তরের ফলে সৃষ্ট যে উপযোগের সৃষ্টি হয় সেটি স্থানগত উপযোগ। উদ্দীপকে প্রবিন ঘোষ একজন ফুল ব্যবসায়ী। তিনি যশোরের গদখালী থেকে ফুল এনে কুমিল্লায় বিক্রি করেন। ফুলের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওযায় তিনি নিজ এলাকায় ফুল চাষের পরিকল্পনা গ্রহণ করেন। যশোর থেকে কুমিল্লায় ফুল আনা স্থানগত পরিবর্তন। এর ফলে ফুলের দাম বৃদ্ধি পায়। ফুল স্থান পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, প্রবিন ঘোষ ফুল বিক্রির ক্ষেত্রে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
প্রবিন ঘোষের ফুল বিক্রির ক্ষেত্রে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্য…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর