উদ্দীপকে উল্লিখিত বিধিটি শিল্প ক্ষেত্রেও কি সমানভাবে কার্যকর হবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি শিল্পেও সমানভাবে কার্যকর হবে না। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটি আরো বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এ নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। সাধারণত কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি বিশেষেভাবে কার্যকর হয়। শিল্প ক্ষেত্রে বিলম্বে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। কেননা প্রথমদিকে শ্রম ও মূলধন বৃদ্ধির ফলে শিল্পে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচনের সুবিধা পাওয়ার কারণে একক প্রতি উৎপাদন খরচ (AC) হ্রাস পায়, তখন উৎপাদন ক্রমবর্ধমান মাত্রাগত সুবিধা অর্জন করে। কিন্তু কোনো কারখানার আয়তন সীমাহীনভাবে বৃদ্ধি করা যায় না। একটি নির্দিষ্ট সময়ের পর, শ্রম ও মূলধন অধিক নিয়োগ করলে উৎপাদন ক্রমবর্ধমান হারে না বেড়ে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকবে। তাই বলা যায়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হলেও শিল্প ক্ষেত্রে বিলম্বে হলেও কার্যকর হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিধিটি শিল্প ক্ষেত্রেও কি সমানভাবে কার্যকর হবে? ম…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে শ্রমিকের সংখ্যা এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশিত হয়েছে। চিত্রে শ্রমিকের সংখ্যার ধাপসমূহ হলো ১, ২, ৩ ও ৪। এদের পরিপ্রেক্ষিতে প্রান্তিক উৎপাদনের পরিমাণ যথাক্রমে ৮ একক (A বিন্দু), ১০ একক (B বিন্দু), ৬ একক (C বিন্দু) ও ৪ একক (D বিন্দু)। এখন প্রান্তিক উৎপাদন নির্দেশক সূচক A, B, C ও D বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা (MP) পাওয়া যায়। MP রেখা সর্বোচ্চ উৎপাদনের পর ডানদিকে নিম্নগামী হয়েছে।উত্তর