রহমান মিয়ার কমলা ঢাকায় এনে বিক্রয় করায় কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: রহমান মিয়ার কমলা ঢাকায় এনে বিক্রয় করায় স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো দ্রব্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন- গ্রামাঞ্চলে উৎপাদিত বিভিন্ন দ্রব্যের দাম গ্রামাঞ্চলে কম কিন্তু শহরাঞ্চলে বেশি। তাই এসব দ্রব্যাদি গ্রাম থেকে শহরে এনে বিক্রি করলে উপযোগ বৃদ্ধি পায়। এভাবে দ্রব্যাদি স্থানান্তরের ফলে সৃষ্ট যে উপযোগের সৃষ্টি হয় সেটি স্থানগত উপযোগ। উদ্দীপকের রহমান মিয়া শখের বসে দুই বিঘা জমিতে কমলা বাগান করেন এবং কমলার ফলন অনেক বেশি হওয়ায় তার এলাকায় কমলার দাম কমে যায়। তিনি ঢাকায় এনে কমলা বিক্রয় করেন এবং লাভবান হন। যা স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে। সুতরাং দেখা যায়, রহমান মিয়া স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
রহমান মিয়ার কমলা ঢাকায় এনে বিক্রয় করায় কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর