উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করো।
উত্তর: বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে পরিমাণ উৎপাদন পাওয়া যায়, তাকে মোট উৎপাদন বলে। ভূমি স্থির রেখে প্রতি একক শ্রম বৃদ্ধি পেলে পূর্বের তুলনায় অধিক উৎপাদন হয়। উপকরণ নিয়োগ করলে মোট উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হয়। এরপর অতিরিক্ত উপকরণ নিয়োগ করলে মোট উৎপাদন হ্রাস পায়। [চিত্র] চিত্রে ১ম একক শ্রমের উৎপাদন ৮ মণ। ২য় একক শ্রমে মোট উৎপাদন হয় ২০ মণ। এভাবে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক শ্রমে মোট উৎপাদন (TP) যথাক্রমে ৩০, ৩৬, ৪০ ও ৪২ মণ। ৭ম একক শ্রম নিয়োগ মোট উৎপাদন সর্বোচ্চ ৪২ মণ। ৮ম একক শ্রমে মোট উৎপাদন হ্রাস পেয়ে ৪০ মণ হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করো।
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ১ম একক শ্রমের উৎপাদন ৮ মণ। ২য় একক শ্রমে মোট উৎপাদন হয় ২০ মণ। এভাবে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক শ্রমে মোট উৎপাদন (TP) যথাক্রমে ৩০, ৩৬, ৪০ ও ৪২ মণ। ৭ম একক শ্রম নিয়োগ মোট উৎপাদন সর্বোচ্চ ৪২ মণ। ৮ম একক শ্রমে মোট উৎপাদন হ্রাস পেয়ে ৪০ মণ হয়।উত্তর
উদ্দীপকের সূচিতে লক্ষ করা যায়, উৎপাদনের শুরুতে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান। অর্থাৎ ৮ একক। এরপর ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম একক শ্রম নিয়োগে মোট উৎপাদন যথাক্রমে ২০, ৩০, ৩৬, ও ৪০ একক। অন্যদিকে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ১২, ১০, ৬ ও ৪ একক। অর্থাৎ প্রান্তিক উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান পরবর্তীতে ক্রমহ্রাসমান হয়।
উৎপাদনক্ষেত্রে প্রথমদিকে উপকরণ নিয়োগ বাড়ালে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। এ সময় প্রান্তিক উৎপাদনও ক্রমবর্ধমান হয়। এরপর উপকরণ নিয়োগ করলে মোট উৎপাদন ও ক্রমবর্ধমান হয়। এরপর উপকরণ নিয়োগ করলে মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কমতে থাকে। আর মোট উৎপাদন সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন শূন্য হয়। আবার মোট উৎপাদন কমতে থাকলে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। এটি উদ্দীপকেও লক্ষ করা যায়।
সুতরাং বলা যায়, মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আছে।