উদ্দীপকের প্রবিন ঘোষকে দক্ষ সংগঠক বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের প্রবিন ঘোষকে দক্ষ সংগঠক বলা যায় বলে আমি মনে করি। সংগঠককে সমন্বয়কারী বলা হয়। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাই হলো সংগঠন। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বলে। একজন সফল সংগঠক নিজে উৎপাদনের সকল পরিকল্পনা প্রণয়ন ও ঝুঁকি বহন করেন। অতঃপর তিনি সে অনুযায়ী ব্যবসায় পরিচালনা করেন। উদ্দীপকে প্রবীন ঘোষ একজন ফুল ব্যবসায়ী। তিনি যশোরের গদখালী থেকে ফুল এনে কুমিল্লায় বিক্রি করেন। ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি নিজ এলাকায় ফুল চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি ৫ জন লোক নিয়োগ দিয়ে তাদের মাঝে কাজ বণ্টন করেন। তার এই দায়িত্বশীলতা দক্ষ সংগঠকের বৈশিষ্ট্য প্রকাশ করে। একজন সফল সংগঠকের কিছু গুণ থাকতে হয়। উৎপাদন পরিচালনা এবং উৎপাদনের ঝুঁকি বহনকারী হিসেবে সংগঠন মুনাফা অর্জন করে থাকে। উদ্দীপকের প্রবীন ঘোষের মধ্যে দক্ষ সংগঠকের সবকয়টি গুণই বিদ্যমান। তাই সাংগঠনিক ক্ষমতার বিচারে তাকে একজন সফল সংগঠক বলা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকের প্রবিন ঘোষকে দক্ষ সংগঠক বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর