সূচিতে '?' চিহ্নিত স্থানে প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্ণয় কর। ৫ম শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন ব্যাখ্যা কর।
উত্তর: সূচিতে '?' চিহ্নিত স্থানে যথাযথ প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্ণয় এবং ৫ম শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন ব্যাখ্যা করা হলো- [চিত্র] উদ্দীপকের সূচি হতে দেখা যায়, ১ জন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন ৩০ কুইন্টাল। একইভাবে ২ জন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন ৫৪ কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন (৫৪ - ৩০) = ২৪ কুইন্টাল। একইভাবে শ্রমিক নিয়োগ ৩, ৪ করা হলে মোট উৎপাদন যথাক্রমে ৭০, ৭৮ কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন যথাক্রমে ( ৭০ - ৫৪ ) =১৬, ( ৭৮ - ৭০) = ৮ কুইন্টাল। এখানে, ৫ম একক শ্রমিক নিয়োগে মোট উৎপাদন ৭৮ কুইন্টাল কিন্তু প্রান্তিক উৎপাদন (৭৮ - ৭৮) = o হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
সূচিতে '?' চিহ্নিত স্থানে প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্ণয় কর। ৫ম শ…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের সূচি হতে দেখা যায়, ১ জন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন ৩০ কুইন্টাল। একইভাবে ২ জন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন ৫৪ কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন (৫৪ - ৩০) = ২৪ কুইন্টাল। একইভাবে শ্রমিক নিয়োগ ৩, ৪ করা হলে মোট উৎপাদন যথাক্রমে ৭০, ৭৮ কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন যথাক্রমে ( ৭০ - ৫৪ ) =১৬, ( ৭৮ - ৭০) = ৮ কুইন্টাল। এখানে, ৫ম একক শ্রমিক নিয়োগে মোট উৎপাদন ৭৮ কুইন্টাল কিন্তু প্রান্তিক উৎপাদন (৭৮ - ৭৮) = o হয়।উত্তর
চিত্রে ভূমি অক্ষে শ্রমিকের সংখ্যা এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। ১ একক শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন ৩০ কুইন্টাল, যা a বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এভাবে ২, ৩, ৪, ৫ একক শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ২৪, ১৬, ৮ ও ০ কুইন্টাল, যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে b, c, d ও e। এখন, a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা (MP) পাওয়া যায়। MP রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়েছে। এই নিম্নগামিতা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে।