শেয়ারFacebookWhatsApp

GDP পরিমাপে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না বলে শিক্ষক ইঙ্গিত দিয়েছেন তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: GDP পরিমাপে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না বলে শিক্ষক ইঙ্গিত দিয়েছেন সেগুলোকে জিডিপির হিসাব বহির্ভূত বিষয় বলা হয়। জিডিপির এ সকল হিসাব বহির্ভূত বিষয় আমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- ১. মূলধনী লাভ ক্ষতি: মূলধনী লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে কখনো গণনা করা হয় না। কারণ সময় বিবর্তনে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি GDP গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তাছাড়া এ লাভ-ক্ষতি শুধু কাগজে কলমে লিপিবদ্ধ করা হয়। ২. মাধ্যমিক দ্রব্য ও সেবা: জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্য বিবেচিত হয়। চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত হয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা জাতীয় আয় গণনার সময় বিবেচিত হয় না। ৩. বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা: জিডিপি গণনায় বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা গণনা করা হয় না। যেমন- মায়ের আদর, স্ত্রীর রান্নাবান্না ইত্যাদির মূল্য। ৪. অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন বিবেচ্য নয়: যে বছরের জিডিপি গণনা করা হয়, তার পূর্বের কোনো বছরের উৎপাদন আলোচ্য বছরের মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয় না। ৫. সরকারি ঋণের সুদ: সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা GDP-তে অন্তর্ভুক্ত হয় না। ৬. বেআইনি কাজ: বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় GDP গণনার ক্ষেত্রে বিবেচিত হয় না। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উপরের বিষয়গুলো জিডিপির হিসাব বহির্ভূত বিষয় জানিয়ে শিক্ষক ক্লাসে আলোচনা করেছিলেন।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

GDP পরিমাপে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না বলে শিক্ষক ইঙ্গিত দিয়েছেন…

উদ্দীপক

দশম শ্রেণির শিক্ষার্থীরা তাদের অর্থনীতি শিক্ষকের কাছে GDP পরিমাপের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক উত্তরে বললেন, আমরা বিভিন্ন উপায়ে GDP পরিমাপ করতে পারি। এর মধ্যে উৎপাদনের উপকরণসমূহ থেকে যে আয় পাওয়া যায় তার সমষ্টি থেকে GDP পরিমাপ করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করলেন। এ ছাড়াও শিক্ষক GDP-তে যেসব বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না সেগুলো নিয়েও আলোচনা করলেন।

Rajshahi · 2025

উত্তর

CCA-এর পূর্ণরূপ হলো- Capital Consumption Allowance.

উত্তর

নো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে শিক্ষক GDPGDP নির্ণয়ের আয় পদ্ধতি নিয়ে আলোচনা করলেন। নিচে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব মোট দেশজ উৎপাদন =Σ=\Sigma খাজনা +Σ+\Sigma মজুরি +Σ+\Sigma সুদ মুনাফা। এখানে, Σ=\Sigma = সমষ্টি। অর্থাৎ, দেশে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। উদ্দীপকে অর্থনীতির শিক্ষক শ্রেণীকক্ষে উৎপাদনের উপকরণসমূহ থেকে যে আয় পাওয়া যায় তার সমষ্টি থেকে GDPGDP পরিমাপ করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করলেন। এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয় করা হয় আয় পদ্ধতিতে।

উত্তর

GDP পরিমাপে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না বলে শিক্ষক ইঙ্গিত দিয়েছেন সেগুলোকে জিডিপির হিসাব বহির্ভূত বিষয় বলা হয়। জিডিপির এ সকল হিসাব বহির্ভূত বিষয় আমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- ১. মূলধনী লাভ ক্ষতি: মূলধনী লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে কখনো গণনা করা হয় না। কারণ সময় বিবর্তনে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি GDP গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তাছাড়া এ লাভ-ক্ষতি শুধু কাগজে কলমে লিপিবদ্ধ করা হয়। ২. মাধ্যমিক দ্রব্য ও সেবা: জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্য বিবেচিত হয়। চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত হয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা জাতীয় আয় গণনার সময় বিবেচিত হয় না। ৩. বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা: জিডিপি গণনায় বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা গণনা করা হয় না। যেমন- মায়ের আদর, স্ত্রীর রান্নাবান্না ইত্যাদির মূল্য। ৪. অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন বিবেচ্য নয়: যে বছরের জিডিপি গণনা করা হয়, তার পূর্বের কোনো বছরের উৎপাদন আলোচ্য বছরের মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয় না। ৫. সরকারি ঋণের সুদ: সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা GDP-তে অন্তর্ভুক্ত হয় না। ৬. বেআইনি কাজ: বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় GDP গণনার ক্ষেত্রে বিবেচিত হয় না। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উপরের বিষয়গুলো জিডিপির হিসাব বহির্ভূত বিষয় জানিয়ে শিক্ষক ক্লাসে আলোচনা করেছিলেন।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।