উদ্দীপকের 'B [গণিত] অংশ বাংলাদেশের GDP পরিমাপের যে খাতকে নির্দেশ করে তা চিহ্নিতপূর্বক GDP-তে উক্ত খাতের অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের B অংশে বাংলাদেশের GDP পরিমাণের কৃষি ও বনজ সম্পদ খাতকে নির্দেশ করে। কেননা B অংশে ধান, পাট, মাংস, ডিম, কাঠ, মধু এসব কৃষিখাতের অংশ। GDP-তে উক্ত খাতের অবদান মূল্যায়ন করা হলো- কৃষি দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাত ধরাবাঁধাভাবে হিসাব করা কঠিন। বাংলাদেশে GDP গণনা করতে এ খাতকে তিনটি উপখাতে বিভক্ত করা হয়। এ তিনটি উপখাতের অবদান মূল্যায়ন করা হলো- (ক) শস্য ও শাকসবজি: এখাতে দেশজ উৎপাদনের পরিমাণ চলতি পাইকারি বাজারমূল্যের পরিপ্রেক্ষিতে হিসাব করা হয়। যেমন-২০১৪-১৫ সালে ছিল ১,২৬,১২১ কোটি টাকা এবং ২০১৫-১৬ সালে ১,৩৪,৩২২ কোটি টাকা। খ) প্রাণিসম্পদ : এ খাতের হিসাবও চলতি বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয়। প্রাণিসম্পদ উপখাতে ২০১৪-১৫ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল ২৯,৮৮৫ কোটি টাকা এবং ২০১৫-১৬ সালে ৩৩,১৬৫ কোটি টাকা। (গ) বনজ সম্পদ : বন খাতের উপকরণের তথ্যের অভাবে মোট উৎপাদন হতে ৩% মূল্য বাদ দিয়ে যা থাকে, তাকে মূল্য সংযুক্তি হিসেবে বিবেচনা করে GDP বের করা হয়। ২০১২-১৩ সালে দেশজ উৎপাদন ছিল ১৬,৬০৫ কোটি টাকা এবং ২০১৪-১৫ সালে ২০.৪৯৪ কোটি টাকা। ২০১৫-১৬ সালে ২২,৮২৭ কোটি টাকা। সুতরাং দেখা যায়, বাংলাদেশের GDP-তে কৃষিখাতের অবদান অপরিসীম।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
উদ্দীপকের 'B অংশ বাংলাদেশের GDP পরিমাপের যে খাতকে নির্দেশ করে তা চ…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর