শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'ক' দেশে কীভাবে নিট উপাদান আয় হিসাব করা হয়? বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে 'ক' দেশে যেভাবে নিট উপাদান আয় হিসাব করা হয় নিচে তা বর্ণনা করা হলো- নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুইয়ের বিয়োগফলকে বোঝায়। এ পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে। আর এটি যদি ধনাত্মক হয়, তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে। উদ্দীপকের 'ক' দেশের প্রবাসীরা প্রতিবছর যে পরিমাণ রেমিট্যান্স দেশে প্রেরণ করেন সেটি থেকে দেশে বিভিন্ন দেশের নাগরিক শিল্পকারখানা স্থাপন ও অন্যান্য কাজের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন তা বাদ দিয়ে নিট উপাদান আয় হিসাব করা হয়।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

উদ্দীপকে 'ক' দেশে কীভাবে নিট উপাদান আয় হিসাব করা হয়? বর্ণনা কর।

উদ্দীপক

'ক' নামক দেশের অনেক প্রবাসী প্রতিবছর প্রচুর পরিমাণ রেমিট্যান্স দেশে প্রেরণ করেন। দেশে বসবাসরত অন্যান্য নাগরিকগণ বিভিন্নভাবে উৎপাদন ও আয়ের সাথে জড়িত। অপরদিকে, ওই দেশের বিভিন্ন দেশের নাগরিক শিল্পকারখানা স্থাপন ও অন্যান্য কাজের মাধ্যমে অর্থ উপার্জন করেন।

Rajshahi · 2024

উত্তর

CCA-এর পূর্ণরূপ হলো- Capital Consumption Allowance.

উত্তর

কোনো দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত, অবচয় ব্যয় (Capital Consumption Allowance বা Depreciation) বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয়, তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বোঝায়।

উত্তর

উদ্দীপকে 'ক' দেশে যেভাবে নিট উপাদান আয় হিসাব করা হয় নিচে তা বর্ণনা করা হলো- নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুইয়ের বিয়োগফলকে বোঝায়। এ পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে। আর এটি যদি ধনাত্মক হয়, তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে। উদ্দীপকের 'ক' দেশের প্রবাসীরা প্রতিবছর যে পরিমাণ রেমিট্যান্স দেশে প্রেরণ করেন সেটি থেকে দেশে বিভিন্ন দেশের নাগরিক শিল্পকারখানা স্থাপন ও অন্যান্য কাজের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন তা বাদ দিয়ে নিট উপাদান আয় হিসাব করা হয়।

উত্তর

উদ্দীপকের ধারণাটি হলো নিট উপাদান আয়। নিট উপাদান আয় মোট জাতীয় আয়ে ধনাত্মক প্রভাব ফেলে। নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে অর্থাৎ রপ্তানি থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে অর্থাৎ বিবেচ্য দেশে আমদানি থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগ ফলকে বোঝায়। এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে। আর এটি যদি ধনাত্মক হয়, তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে। এটি সূত্রাকারে লেখা যায়, XM, যেখানে, X = রপ্তানির পরিমাণ, M = আমদানির পরিমাণ। মোট আমদানি ও রপ্তানির ব্যবধানই GNP ও GDP-এর পার্থক্য সৃষ্টি করে। আর GNP ও GDP সমান হবে যদি দেশটিতে আমদানি ও রপ্তানি সমান হয় বা আমদানি-রপ্তানির ব্যবধান শূন্য হয়। এক্ষেত্রে (X – M) = 0 হলে GNP = GDP হবে। অর্থাৎ কোনো দেশে আমদানি ব্যয় ও রপ্তানি আয় পরস্পর সমান হলে সেই দেশে GDP ও GNP সমান হবে। GNP, GDP-এর তুলনায় বেশি হবে যদি রপ্তানি আয়, আমদানি ব্যয় অপেক্ষা বেশি হয় বা রপ্তানি ও আমদানির ব্যবধান ধনাত্মক হয়। এক্ষেত্রে, (X - M) > 0 হলে GNP > GDP হবে। আবার GNP, GDP-এর তুলনায় কম হবে যদি রপ্তানি আয়, আমদানি ব্যয় অপেক্ষা কম হয় বা রপ্তানি ও আমদানির ব্যবধান ঋণাত্মক হয়। এক্ষেত্রে (X - M) < 0 হলে GNP < GDP হবে। সুতরাং বলা যায়, নিট উপাদান আয় মোট জাতীয় আয়ে ধনাত্মক প্রভাব ফেলে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।