শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-২-এ জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়েছে কি? যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপক-২-এ জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়নি। মূলত দ্বৈত গণনা সমস্যার কারণে তার কারখানার হিসাব সঠিক হয়নি। কারখানার আয় বা ব্যয় গণনার সময় অনেক সময় একই দ্রব্যের দাম দুইবার গণনার হিসাবে চলে আসে। এভাবে একই দ্রব্যের দাম দুই বার গণনা হলে যে সমস্যার উদ্ভব হয় তাকে দ্বৈত গণনা সমস্যা বলা হয়। '-এ সমস্যা সমাধানের জন্য কারখানার আয় বা ব্যয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়। কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত হয়। চূড়ান্ত দ্রব্যের পরে আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে আয় বা ব্যয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা (Double Counting) সমস্যা দেখা দেয়। এজন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দ্রব্যকে কারখানার আয় গণনার সময় বিবেচনা করা হয় না। উদ্দীপক-২ এ আসলামের কারখানার বাৎসরিক ব্যয় হিসাব করার সময় তিনি সুতার দাম ও কাপড়ের দাম দুটোই হিসাব করেন। কারখানার আয় বা ব্যয় গণনায় এই সমস্যাটি দ্বৈত গণনা সমস্যাকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপক-২-এ দ্বৈত গণনা সমস্যার কারণে জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়নি।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

উদ্দীপক-২-এ জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়েছে কি? যুক্তিসহ বিশ…

উদ্দীপক

উদ্দীপক-১ : ২০২০-২০২১ অর্থবছরে 'ক' দেশের ভোগ ব্যয় (C) ১২০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় (I) ৮০ কোটি টাকা, সরকারি ব্যয় (G) ৭০ কোটি টাকা, আমদানি ব্যয় (M) ৫০ কোটি টাকা, রপ্তানি আয় (X) ৪০ কোটি টাকা। উদ্দীপক-২ : জনাব আসলামের একটি কারখানা আছে। উক্ত কারখানায় প্রথমে তিনি সুতা ক্রয় করে এনে কাপড় তৈরি করেন। তারপর সেই কাপড় দিয়ে পোশাক তৈরি করে বাজারে বিক্রয় করেন। গত বছর তার কারখানার বাৎসরিক ব্যয় হিসাব করার সময় তিনি সুতার দাম ও কাপড়ের দাম দুটোই হিসাব করেন।

Dinajpur · 2024

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে কোনো দেশের নাগরিকরা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা করে তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় (GNI) বলে।

উত্তর

প্রযুক্তি উপকরণের উৎপাদনশীলতা বৃদ্ধি করে দেশজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। প্রযুক্তির ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয়।

উত্তর

উদ্দীপক-১-এ জিডিপি পরিমাপের ব্যয় পদ্ধতি নির্দেশ করে। ব্যয় পদ্ধতিতে জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব ভোগ (C) + বিনিয়োগ (I) + সরকারি ব্যয় (G) + নিট রপ্তানি [= রপ্তানি (X) – আমদানি (M)] = মোট দেশজ উৎপাদন। সূত্রের সাহায্যে 'ক' দেশের জিডিপি নির্ণয় করা হলো- এখানে উদ্দীপকে দেওয়া আছে , ভোগ ব্যয় (C) = ১২০ কোটি টাকা। বিনিয়োগ ব্যয় (I) = ৮০ কোটি টাকা। সরকারি ব্যয় (G) = ৭০ কোটি টাকা। আমদানি ব্যয় (M) = ৫০ কোটি টাকা। রপ্তানি আয় (X) = ৪০ কোটি টাকা। অর্থাৎ ব্যায় পদ্ধতিতে জাতীয় আয় হবে। Y =C+I+G+ (X - M) = ১২০ + ৮০ + ৭০ + (৪০ - ৫০) = ২৭০ – ১০ ∴ Y = ২৬০ কোটি টাকা।

উত্তর

উদ্দীপক-২-এ জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়নি। মূলত দ্বৈত গণনা সমস্যার কারণে তার কারখানার হিসাব সঠিক হয়নি। কারখানার আয় বা ব্যয় গণনার সময় অনেক সময় একই দ্রব্যের দাম দুইবার গণনার হিসাবে চলে আসে। এভাবে একই দ্রব্যের দাম দুই বার গণনা হলে যে সমস্যার উদ্ভব হয় তাকে দ্বৈত গণনা সমস্যা বলা হয়। '-এ সমস্যা সমাধানের জন্য কারখানার আয় বা ব্যয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়। কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত হয়। চূড়ান্ত দ্রব্যের পরে আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে আয় বা ব্যয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা (Double Counting) সমস্যা দেখা দেয়। এজন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দ্রব্যকে কারখানার আয় গণনার সময় বিবেচনা করা হয় না। উদ্দীপক-২ এ আসলামের কারখানার বাৎসরিক ব্যয় হিসাব করার সময় তিনি সুতার দাম ও কাপড়ের দাম দুটোই হিসাব করেন। কারখানার আয় বা ব্যয় গণনায় এই সমস্যাটি দ্বৈত গণনা সমস্যাকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপক-২-এ দ্বৈত গণনা সমস্যার কারণে জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়নি।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।