'ক' দেশের GDP নির্ণয়ে যে নির্ধারকসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' দেশের GDP নির্ণয়ে যে নির্ধারকসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- ১. ভূমি ও প্রাকৃতিক সম্পদ: মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত। ব্যবহার সম্ভব হলে এবং কৃষিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ জিডিপি-এর নির্ধারক। ২.শ্রম: যেকোনো দেশে মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দক্ষ ও কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক। শ্রমিক যদি প্রযুক্তির ব্যবহার জানে এবং প্রশিক্ষণপ্রাপ্ত। হয় তবে মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক হবে। ৩.মূলধন : মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ নির্ধারক। আজকের উন্নত দেশসমূহে মোট দেশজ উৎপাদন। বৃদ্ধির মূলে মূলধন কাজ করে। সুতরাং মোট দেশজ উৎপাদন জিডিপির একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। ৪.প্রযুক্তি: প্রযুক্তির ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। ৫. সচলতা: একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতার ওপর এর মোট দেশজ উৎপাদন নির্ভর করে। উদাহরণস্বরূপ বাংলাদেশে পাট চাষ 'কমিয়ে ধান, গম, ভুট্টা চাষে ভূমি ও অন্যান্য উপকরণের ব্যবহার বৃদ্ধি।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
'ক' দেশের GDP নির্ণয়ে যে নির্ধারকসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর