শেয়ারFacebookWhatsApp

সায়ানের দেশের GDP নির্ণয় করার সময় কোন উপাদানগুলো বিবেচনা করা হয় না? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সায়ানের দেশের GDP নির্ণয় করার সময় যে উপাদানগুলো বিবেচনা করা হয় না তা বিশ্লেষণ করা হলো- ১. মূলধনি লাভ-ক্ষতি: মূলধনি লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে কখনো গণনা করা হয় না। কারণ সময় বিবর্তনে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি GDP গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তাছাড়া এ লাভ-ক্ষতি শুধু কাগজ কলমে লিপিবদ্ধ করা হয়। মাধ্যমিক দ্রব্য ও সেবা: জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্য বিবেচিত হয়। চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত হয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবাজাতীয় আয় গণনার সময় বিবেচিত হয় না। ৩. বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা: জিডিপি গণনায় বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা গণনা করা হয় না। যেমন- মায়ের আদর, স্ত্রীর রান্নাবান্না ইত্যাদির মূল্য। ৪. অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন বিবেচ্য নয়: যে বছরের জিডিপি গণনা করা হয়, তার পূর্বের কোনো বছরের উৎপাদন আলোচ্য বছরের মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয় না। ৫. সরকারি ঋণের সুদ: সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা GDP-তে অন্তর্ভুক্ত হয় না। ৬.বেআইনি কাজ: বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় GDP গণনার ক্ষেত্রে বিবেচিত হয় না। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উপরের বিষয়গুলো জিডিপি গণনার অন্তর্ভুক্ত হয় না।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

সায়ানের দেশের GDP নির্ণয় করার সময় কোন উপাদানগুলো বিবেচনা করা হয় না?…

উদ্দীপক

সায়ান 'ক' দেশে বাস করে। সেখানে মাথাপিছু জিডিপির হার বেশি। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নত। এদেশের GDP হিসাব করার সময় শুধুমাত্র চূড়ান্ত পর্যায়ের উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য হিসাব করা হয়।

Sylhet · 2024

উত্তর

কমাথাপিছু জিডিপি নির্ণয়ের সূত্রটি হলো- =(কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন/ঐ বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা )

উত্তর

কোনো দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয় (CCA) বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয়, তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয়, তাকে বোঝায়। মোট জাতীয় আয় থেকে মূলধনের বা যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত অবচয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো নিট জাতীয় আয়।

উত্তর

'ক' দেশের GDP নির্ণয়ে যে নির্ধারকসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- ১. ভূমি ও প্রাকৃতিক সম্পদ: মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত। ব্যবহার সম্ভব হলে এবং কৃষিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ জিডিপি-এর নির্ধারক। ২.শ্রম: যেকোনো দেশে মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দক্ষ ও কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক। শ্রমিক যদি প্রযুক্তির ব্যবহার জানে এবং প্রশিক্ষণপ্রাপ্ত। হয় তবে মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক হবে। ৩.মূলধন : মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ নির্ধারক। আজকের উন্নত দেশসমূহে মোট দেশজ উৎপাদন। বৃদ্ধির মূলে মূলধন কাজ করে। সুতরাং মোট দেশজ উৎপাদন জিডিপির একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। ৪.প্রযুক্তি: প্রযুক্তির ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। ৫. সচলতা: একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতার ওপর এর মোট দেশজ উৎপাদন নির্ভর করে। উদাহরণস্বরূপ বাংলাদেশে পাট চাষ 'কমিয়ে ধান, গম, ভুট্টা চাষে ভূমি ও অন্যান্য উপকরণের ব্যবহার বৃদ্ধি।

উত্তর

উদ্দীপকের সায়ানের দেশের GDP নির্ণয় করার সময় যে উপাদানগুলো বিবেচনা করা হয় না তা বিশ্লেষণ করা হলো- ১. মূলধনি লাভ-ক্ষতি: মূলধনি লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে কখনো গণনা করা হয় না। কারণ সময় বিবর্তনে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি GDP গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তাছাড়া এ লাভ-ক্ষতি শুধু কাগজ কলমে লিপিবদ্ধ করা হয়। মাধ্যমিক দ্রব্য ও সেবা: জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্য বিবেচিত হয়। চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত হয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবাজাতীয় আয় গণনার সময় বিবেচিত হয় না। ৩. বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা: জিডিপি গণনায় বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা গণনা করা হয় না। যেমন- মায়ের আদর, স্ত্রীর রান্নাবান্না ইত্যাদির মূল্য। ৪. অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন বিবেচ্য নয়: যে বছরের জিডিপি গণনা করা হয়, তার পূর্বের কোনো বছরের উৎপাদন আলোচ্য বছরের মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয় না। ৫. সরকারি ঋণের সুদ: সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা GDP-তে অন্তর্ভুক্ত হয় না। ৬.বেআইনি কাজ: বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় GDP গণনার ক্ষেত্রে বিবেচিত হয় না। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উপরের বিষয়গুলো জিডিপি গণনার অন্তর্ভুক্ত হয় না।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।