শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ঘটনা-১ এ উল্লিখিত ফ্ল্যাট ও সাংসারিক কাজকর্ম জিডিপির হিসাবে অন্তর্ভুক্ত হবে কি? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ঘটনা-১ এ উল্লিখিত ফ্ল্যাট জিডিপিতে অন্তর্ভুক্ত হলেও সাংসারিক কাজকর্ম জিডিপির হিসাবে অন্তর্ভুক্ত হবে না। অর্থনীতিতে এমন কিছু দ্রব্য ও সেবা রয়েছে যেগুলো বাজারের মাধ্যমে বেচা-কেনা হয় না। যেমন- মা কর্তৃক সন্তান লালন-পালন, মহিলাদের রান্না-বান্না ইত্যাদি সাংসারিক কাজকর্ম, গায়ক কর্তৃক বন্ধুদের গান শোনানো ইত্যাদি কোনো পণ্য নয়। এ জন্য জিডিপি গণনায় এসব অপণ্যায়িত সেবার মূল্য অন্তর্ভুক্ত করা যায় না। উদ্দীপকে সরকারি কর্মকর্তা জাফির সাহেব ওয়ারীতে নতুন ফ্ল্যাটে উঠেছেন। তার স্ত্রী সন্তান লালন-পালন থেকে শুরু করে সাংসারিক সকল কাজকর্ম সম্পাদন করে। এখানে তার নতুন ফ্ল্যাট পূর্বের বছরের জিডিপিতে গণনা হয়নি, তাই এটি জিপিডিতে অন্তর্ভুক্ত হবে। কিন্তু তার স্ত্রীর সাংসারিক কাজ কর্মের জন্য কোনো অর্থ পায় না। তাই তার স্ত্রীর সাংসারিক কাজকর্ম জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত নতুন ফ্ল্যাট জিডিপির অন্তর্ভুক্ত এবং সাংসারিক কাজকর্ম জিডিপির হিসাববহির্ভুত হবে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, ফ্ল্যাট জিডিপিতে অন্তর্ভুক্ত হলেও সাংসারিক কাজকর্ম জিডিপির হিসাবে অন্তর্ভুক্ত হবে না।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

উদ্দীপকে ঘটনা-১ এ উল্লিখিত ফ্ল্যাট ও সাংসারিক কাজকর্ম জিডিপির হিসাব…

উদ্দীপক

ঘটনা-১ : সরকারি কর্মকর্তা জাফির সাহেব ওয়ারীতে নতুন ফ্ল্যাটে উঠেছে। তার স্ত্রী সন্তান লালন-পালন থেকে শুরু করে রান্নাবান্না করা পর্যন্ত সংসারের যাবতীয় কাজকর্ম সম্পাদন করেন। ঘটনা-২ : জাফির সাহেবের বাবা গ্রামে কৃষিজমিতে সাধারণ বীজ বপন করে প্রথম বছর যে সবজি পান পরের বছর উন্নত জাতের বীজ ব্যবহার করে তার চেয়ে বেশি সবজি পান। আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয় করেন। ফলে শ্রমিক খরচ কম হয়।

Comilla · 2023

উত্তর

মাথাপিছু জিডিপি =  কোনো নির্দিষ্ট বছরের মোট দেশজ উৎপাদন  ঐ বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা \frac{\text{ কোনো নির্দিষ্ট বছরের মোট দেশজ উৎপাদন }}{\text{ ঐ বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা }}

উত্তর

প্রকাশ্য ব্যয় যা মূলত ফার্মের হিসাবের বইয়ে থাকে। উৎপাদনী প্রতিষ্ঠানের আয়, ব্যয় তথা লাভ-লোকসান হিসাবের জন্য প্রকাশ্য ব্যয় সম্পর্কে জানা প্রয়োজন। আবার অপ্রকাশ্য ব্যয়, যা ফার্মের হিসাবের বইতে থাকে না। কিন্তু ফার্মের প্রকৃত অবস্থা জানতে অপ্রকাশ্য ব্যয় সম্পর্কে সম্মুখ ধারণা থাকা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে ঘটনা-১ এ উল্লিখিত ফ্ল্যাট জিডিপিতে অন্তর্ভুক্ত হলেও সাংসারিক কাজকর্ম জিডিপির হিসাবে অন্তর্ভুক্ত হবে না। অর্থনীতিতে এমন কিছু দ্রব্য ও সেবা রয়েছে যেগুলো বাজারের মাধ্যমে বেচা-কেনা হয় না। যেমন- মা কর্তৃক সন্তান লালন-পালন, মহিলাদের রান্না-বান্না ইত্যাদি সাংসারিক কাজকর্ম, গায়ক কর্তৃক বন্ধুদের গান শোনানো ইত্যাদি কোনো পণ্য নয়। এ জন্য জিডিপি গণনায় এসব অপণ্যায়িত সেবার মূল্য অন্তর্ভুক্ত করা যায় না। উদ্দীপকে সরকারি কর্মকর্তা জাফির সাহেব ওয়ারীতে নতুন ফ্ল্যাটে উঠেছেন। তার স্ত্রী সন্তান লালন-পালন থেকে শুরু করে সাংসারিক সকল কাজকর্ম সম্পাদন করে। এখানে তার নতুন ফ্ল্যাট পূর্বের বছরের জিডিপিতে গণনা হয়নি, তাই এটি জিপিডিতে অন্তর্ভুক্ত হবে। কিন্তু তার স্ত্রীর সাংসারিক কাজ কর্মের জন্য কোনো অর্থ পায় না। তাই তার স্ত্রীর সাংসারিক কাজকর্ম জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত নতুন ফ্ল্যাট জিডিপির অন্তর্ভুক্ত এবং সাংসারিক কাজকর্ম জিডিপির হিসাববহির্ভুত হবে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, ফ্ল্যাট জিডিপিতে অন্তর্ভুক্ত হলেও সাংসারিক কাজকর্ম জিডিপির হিসাবে অন্তর্ভুক্ত হবে না।

উত্তর

জাফির সাহেবের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার পরিবর্তন করেছেন। জিডিপি নির্ধারণে এর ভূমিকা ব্যাখ্যা করা হলো - প্রযুক্তির উপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। উদাহরণস্বরূপ, কৃষি খাতে বিরায়ত বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল (উফশী) বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে লাউ, কুমড়া, ঢেঁড়স ইত্যাদি সবজির উৎপাদনও বেড়েছে। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয়। প্রযুক্তির উন্নয়ন ঘটালে উৎপাদনশীলতা অনেকাংশে বৃদ্ধি পায়। যেমন-কৃষিখাতে উচ্চ ফলনশীল (উফশী) বীজ ব্যবহারে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে বেশি উৎপাদন হয়। যা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং বলা যায়, মোট দেশজ উৎপাদন নির্ধারণে প্রযুক্তির ভূমিকা অপরিসীম।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।