শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতির উল্লেখ করা হয়েছে। নিচে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব, দেশে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। সমীকরণের মাধ্যমে- [গণিত] যেখানে r, w, i ও p হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, ∑ = সমষ্টি। উদ্দীপকে দেওয়া আছে মোট দেশজ উৎপাদন = ∑খাজনা + ∑মজুরি + Σসুদ + Σমুনাফা। এখানে, ∑ = সমষ্টি। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের আয় যোগ করে আয় নির্ণয় করার কথা বলা আছে । এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতিটি আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি। অতএব উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতির উল্লেখ করা হয়েছে।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মোট দেশজ উৎপাদন = ∑খাজনা + ∑মজুরি + ∑সুদ + ∑ মুনাফা। এখানে, ∑ = সমষ্টি।

Mymensingh · 2024

উত্তর

কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই মাথাপিছু জিডিপি।

উত্তর

দ্বৈত গণনা সমস্যা দূর করার জন্য জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়। কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত হয়। চূড়ান্ত দ্রব্যের পরে আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা দেখা দেয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবাকে জিডিপি গণনার সময় বিবেচনা করা হয় না।

উত্তর

উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতির উল্লেখ করা হয়েছে। নিচে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব, দেশে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। সমীকরণের মাধ্যমে- AI=Σr+Σw+Σi+Σp\mathrm{AI}=\Sigma \mathrm{r}+\Sigma \mathrm{w}+\Sigma \mathrm{i}+\Sigma \mathrm{p} যেখানে r, w, i ও p হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, ∑ = সমষ্টি। উদ্দীপকে দেওয়া আছে মোট দেশজ উৎপাদন = ∑খাজনা + ∑মজুরি + Σসুদ + Σমুনাফা। এখানে, ∑ = সমষ্টি। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের আয় যোগ করে আয় নির্ণয় করার কথা বলা আছে । এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতিটি আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি। অতএব উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতির উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'পদ্ধতিটি জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি। এ পদ্ধতি ছাড়া আর উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায় বলে আমি মনে করি। মোট জাতীয় আয় মূলত তিনভাবে পরিমাপ করা যায়। যথা: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। অর্থাৎ জাতীয় আয় পরিমাপে আয় পদ্ধতি ছাড়াও আরও উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি রয়েছে। ১. উৎপাদন পদ্ধতি: একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয় । বাংলাদেশে অর্থনীতিকে ১৫টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে ১৫টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। ২. ব্যয় পদ্ধতি: এ পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব, ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি (= রপ্তানি আমদানি) = মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বা Y = ΣΕ + ΣΙ + ΣG + Σ(X – M) এখানে C = ভোগ, I = বিনিয়োগ, G = সরকারি ব্যয়, (X – M) (রপ্তানি – আমদানি) = নিট রপ্তানি। এখানে, ∑ = সমষ্টি। সুতরাং দেখা যায়, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি তথা আয় পদ্ধতি ছাড়া আরও উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায়।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।