রাজিবের ছেলের পাঠানো টাকা জাতীয় আয়ের কোন ধারণার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: রাজিবের ছেলের পাঠানো টাকা রেমিট্যান্স হিসেবে এদেশের মোট জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিই হলো মোট জাতীয় আয়। জাতীয় আয় হিসাব করার সময় মোট দেশজ উৎপাদনের (GDP) সাথে নিট উপাদান আয় যোগ করতে হয়। এক্ষেত্রে নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগফলকে বুঝায়। উদ্দীপকে দেখা যায়, রাজিবের ছেলে বাংলা দেশের নাগরিক। কানাডা থেকে তার ছেলে প্রতিমাসে দেশে বাবাকে টাকা পাঠান। এটি মূলত রেমিট্যান্স হিসেবে আমাদের দেশের জাতীয় আয়ের সাথে সংযুক্ত হয়। সুতরাং এভাবেই রাজিবের ছেলের পাঠানো টাকা মোট জাতীয় আয় (GNI) এর সাথে সম্পৃক্ত হবে।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
রাজিবের ছেলের পাঠানো টাকা জাতীয় আয়ের কোন ধারণার সাথে সম্পৃক্ত? ব্যা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর