হ্যারিসের আয় বাংলাদেশের মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে কি? তোমার মতামত দাও।
উত্তর: হ্যারিসের আয় বাংলাদেশের মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP (Gross Domestic Product) বলা হয়। মোট দেশজ উৎপাদন হিসাব করার সময় দেশের মধ্যে অবস্থানরত বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম হিসাব করা হয়। কিন্তু জাতীয় আয় বা GNP তে তা অন্তর্ভুক্ত করা হয় না। উদ্দীপকে দেখা যায়, হ্যারিস যুক্তরাষ্ট্রের নাগরিক। সে বাংলাদেশের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত। তিনি আয়ের কিছু অংশ তার দেশে পাঠান। যা তার দেশের মোট জাতীয় আয়ের সাথে যুক্ত হবে এবং বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (GDP) তে অন্তর্ভুক্ত হবে। তাই বলা যায়, হ্যারিসের আয় বাংলাদেশের GNI তে যুক্ত হবে না।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
হ্যারিসের আয় বাংলাদেশের মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে কি? তোমার মত…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর