শেয়ারFacebookWhatsApp

জনাব নাজিমের প্রেরিত অর্থ বাংলাদেশের জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক্ত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব নাজিমের প্রেরিত অর্থ রেমিট্যান্স হিসেবে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছরে) কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। GNI হিসাব করার সময় মোট দেশজ উৎপাদনের (GDP) সঙ্গে নিট উপাদান আয় যোগ করতে হয়। নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকরা বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশী নাগরিকরা আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগফলকে বোঝায়। উদ্দীপকে দেখা যায়, জনাব নাজিম বাংলাদেশের নাগরিক। তিনি দীর্ঘ ১০ বছর যাবৎ বিদেশে কর্মরত আছেন। তিনি প্রতিমাসে তার আয়ের বেশ কিছু অংশ দেশে পাঠিয়ে দেন। ঐ অর্থ রেমিটেন্স হিসেবে এ দেশের জাতীয় আয়ের সাথে যুক্ত হয়। সুতরাং বলা যায়, এদেশের জাতীয় আয় পরিমাপ করার সময় জনাব নাজিমের পাঠানো অর্থ রেমিটেন্স হিসেবে যোগ হয়।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

জনাব নাজিমের প্রেরিত অর্থ বাংলাদেশের জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক…

উদ্দীপক

জনাব নাজিম বিগত ১০ বছর ধরে ইটালিতে কর্মরত। তিনি প্রতিমাসে নিজ দেশে টাকা পাঠান। মি. ইয়ান একজন চীনা ইঞ্জিনিয়ার। তিনি বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণে নিয়োজিত ছিলেন। প্রতি মাসে তিনিও তাঁর দেশে অর্থ প্রেরণ করতেন।

Jessore · 2023

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিই হলো মোট জাতীয় আয়।

উত্তর

প্রযুক্তির উপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। উদাহরণস্বরূপ, কৃষি খাতে চিরায়ত বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল (উফশী) বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে লাউ, কুমড়া, ঢেঁড়স ইত্যাদি সবজির উৎপাদনও বেড়েছে। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয়।

উত্তর

জনাব নাজিমের প্রেরিত অর্থ রেমিট্যান্স হিসেবে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছরে) কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। GNI হিসাব করার সময় মোট দেশজ উৎপাদনের (GDP) সঙ্গে নিট উপাদান আয় যোগ করতে হয়। নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকরা বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশী নাগরিকরা আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগফলকে বোঝায়। উদ্দীপকে দেখা যায়, জনাব নাজিম বাংলাদেশের নাগরিক। তিনি দীর্ঘ ১০ বছর যাবৎ বিদেশে কর্মরত আছেন। তিনি প্রতিমাসে তার আয়ের বেশ কিছু অংশ দেশে পাঠিয়ে দেন। ঐ অর্থ রেমিটেন্স হিসেবে এ দেশের জাতীয় আয়ের সাথে যুক্ত হয়। সুতরাং বলা যায়, এদেশের জাতীয় আয় পরিমাপ করার সময় জনাব নাজিমের পাঠানো অর্থ রেমিটেন্স হিসেবে যোগ হয়।

উত্তর

মি. ইয়ানের আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে না; তবে অর্থনৈতিক উন্নয়নকে অনেকাংশে প্রভাবিত করে। মোট জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য এবং বিদেশে কর্মরত তথা প্রবাসীদের আয়ের সমষ্টি থেকে দেশে কর্মরত বিদেশিদের আয় বাদ দেওয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্য। সুতরাং মোট জাতীয় আয় = কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য + বিদেশে কর্মরত দেশীয়দের আয় দেশে কর্মরত বিদেশিদের আয়। উদ্দীপকে দেখা যায়, চীনের নাগরিক মি. ইয়ান বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে নিযোজিত ছিলেন। নিজের আয়ের একটি বৃহৎ অংশ তিনি চীনে পাঠান। এ কারণে মি. ইয়ান-এর আয় বাংলাদেশের GNI-তে অন্তর্ভুক্ত হয় না বরং চীনের GNI -তে যুক্ত হয়। অর্থাৎ তার আয় এদেশের জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে না। তবে বিদেশিদের আয় (বিনিয়োগ ও শ্রম থেকে আয়) বিবেচ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। এটি পরবর্তী সময়ে দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশীয় নাগরিকদের আয় বৃদ্ধি করে। মি. ইয়ান চীনের নাগরিক হওয়ায় তার আয় বাংলাদেশের জিডিপি (Gross Domestic Product বা GDP)-তে অন্তর্ভুক্ত হয়। সুতরাং বলা যায়, মি. ইয়ান-এর আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে প্রভাবিত করে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।