শেয়ারFacebookWhatsApp

আবুল হাশেমের প্রেরিত অর্থ বাংলাদেশের জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভুক্ত হবে? ব্যাখ্যা করো।

উত্তর: আবুল হাশেমের প্রেরিত অর্থ মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিই হলো মোট জাতীয় আয়। জাতীয় আয় হিসাব করার সময় মোট দেশজ উৎপাদনের (GDP) সাথে নিট উপাদান আয় যোগ করতে হয়। এক্ষেত্রে নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগফলকে বুঝায়। উদ্দীপকে দেখা যায়, আবুল হাশেম বাংলাদেশের নাগরিক। তিনি বহুদিন ধরে ওমানে অবস্থান করেন। সেখানে তার একটি দোকান রয়েছে। দোকান থেকে যা আয় করেন তার একটি অংশ তিনি দেশে প্রেরণ করেন। এটি মূলত জিএনআই হিসেবে আমাদের দেশের জাতীয় আয়ের (জিএনআই) সাথে যুক্ত হয়। সুতরাং বলা যায়, আবুল হাশেমের প্রেরিত অর্থ এদেশের জাতীয় আয় পরিমাপ করার সময় জিএনআই হিসেবে যোগ হয়।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

আবুল হাশেমের প্রেরিত অর্থ বাংলাদেশের জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভু…

উদ্দীপক

আবুল হাশেম একজন বাংলাদেশের নাগরিক। তিনি বহুদিন ধরে ওমানে অবস্থান করেন। সেখানে তার একটি দোকান রয়েছে। দোকান থেকে তিনি যে আয় করেন তার কিছু অংশ নিজের ভরণ-পোষণের জন্য রেখে বাকিটা নিজ দেশে প্রেরণ করেন, যা দিয়ে তার পরিবারের সদস্যরা সুখে শান্তিতে জীবনযাপন করেন।

Barisal · 2023

উত্তর

GDP নির্ণয়ে চূড়ান্ত দ্রব্যের সাথে পুরাতন, প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্য গণনা করা হলে তাকে দ্বৈত গণনা সমস্যা বলে।

উত্তর

সময়ের পরিবর্তনে জাতীয় সম্পদের বা উৎপাদন প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। এ লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না। কারণ, সময়ের ব্যবধানে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তাছাড়া এ লাভ-ক্ষতি শুধু কাগজ-কলমে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিপিবদ্ধ করা হয়। যে প্রতিষ্ঠানের লাভ যতটুকু হয়, অন্য প্রতিষ্ঠানের এর সমপরিমাণ ক্ষতি হয়। এ কারণে জিডিপি পরিমাপে মূলধনী লাভ-ক্ষতির প্রভাব শূন্য হয়।

উত্তর

আবুল হাশেমের প্রেরিত অর্থ মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিই হলো মোট জাতীয় আয়। জাতীয় আয় হিসাব করার সময় মোট দেশজ উৎপাদনের (GDP) সাথে নিট উপাদান আয় যোগ করতে হয়। এক্ষেত্রে নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগফলকে বুঝায়। উদ্দীপকে দেখা যায়, আবুল হাশেম বাংলাদেশের নাগরিক। তিনি বহুদিন ধরে ওমানে অবস্থান করেন। সেখানে তার একটি দোকান রয়েছে। দোকান থেকে যা আয় করেন তার একটি অংশ তিনি দেশে প্রেরণ করেন। এটি মূলত জিএনআই হিসেবে আমাদের দেশের জাতীয় আয়ের (জিএনআই) সাথে যুক্ত হয়। সুতরাং বলা যায়, আবুল হাশেমের প্রেরিত অর্থ এদেশের জাতীয় আয় পরিমাপ করার সময় জিএনআই হিসেবে যোগ হয়।

উত্তর

উদ্দীপকে আবুল হাশেমের প্রাপ্ত আয় উভয় দেশের জিডিপিকে প্রভাবিত করবে না। এক অর্থবছরে দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। আবার, এক অর্থবছরে কোনো দেমের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (GDP) বলা হয়। উদ্দীপকে আবুল হাশেম বাংলাদেশের নাগরিক। তিনি বহুদিন ধরে ওমানে কর্মরত আছেন। সেখানে তার একটি দোকান রয়েছে। দোকান থেকে উপার্জিত অর্থের একটি অংশ তিনি দেশে প্রেরণ করেন। তার প্রেরিত অর্থ বাংলাদেশের GNP এবং ওমানের GDP-তে অবদান রাখে। দেশে কর্মরত বিদেশিদের আয় GDP-কে প্রভাবিত করতে পারে। বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় GDP-কে প্রভাবিত করে না। কিন্তুGDP-তে অবদান রাখে। আবুল হাশেম ওমানে কর্মরত থাকায় তার প্রেরিত অর্থ ওমানে GDP-কে প্রভাবিত করবে তবে বাংলাদেশের GDP-তে প্রভাব ফেলবে না। সুতরাং বলা যায়, আবুল হাশেমের দোকান থেকে প্রাপ্ত আয় উভয় দেশের GDP-কে প্রভাবিত করবে না।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।