কলাম B দ্বারা নির্দেশিত সম্পদটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের কলাম 'B [গণিত] এ প্রাণিজ সম্পদকে ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশের সর্বত্র বিভিন্ন প্রজাতির পশু-পাখি দেখা যায়। গৃহপালিত পশু-পাখির মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি প্রভৃতি প্রধান। এছাড়া সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে রয়েছে বাঘ, হাতি, হরিণ প্রভৃতি মূল্যবান জীবজন্তু ও অসংখ্য প্রজাতির পাখি। আমাদের নদ-নদী, বিল, হাওড়, পুকুর ইত্যাদি জলাশয় এবং বঙ্গোপসাগরে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এ সবই এদেশের প্রাণিজ সম্পদের অন্তর্ভুক্ত। উদ্দীপকে কলাম 'B [গণিত] তে কবুতর, ইলিশ, কোয়েল, ভেড়া উল্লেখ রয়েছে। এগুলো প্রাণিজ সম্পদ খাতের অংশ। কারণ হাঁস-মুরগি, কবুতর, ইলিশ, কোয়েল এগুলো মানুষের আমিষের চাহিদা পূরণ করতে পারে। কবুতর, কোয়েল, পশুপাখি এবং ভেড়া পশু সম্পদের অন্তর্ভুক্ত। গৃহপালিত পশু-পাখি পালন, মৎস্য চাষের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা যায়। প্রাণিজ খাত দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়তা করে। প্রাণিজ সম্পদের পশু-পাখি, মৎস্য আমাদের খাবারের চাহিদা পূ রণ করে। প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস হলো গৃহপালিত পশু পাখি এবং মৎস্য সম্পদ। এছাড়াও কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয়। এভাবেই প্রাণিজ সম্পদ দেশের অর্থনীতিতে অবদান রাখে।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
কলাম B দ্বারা নির্দেশিত সম্পদটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ …
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর