হোসেনের কাজগুলো অর্থনীতির কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: হোসেনের কাজগুলো সেবা ও কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলি নির্দেশ করে। মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কার্যাবলি করে থাকে তাই অর্থনৈতিক কার্যাবলি। এ ধরনের কাজের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণে তা ব্যয় করে। অর্থনৈতিক কার্যাবলির মাধ্যমে সেবা ও কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলি অন্যতম। ব্যবসা, গৃহ ব্যবস্থাপনা, পর্যটন, নার্সিং ইত্যাদি সেবা খাতের অন্তর্ভুক্ত। জমি চাষ, বীজ বপন, পশু পালন, উৎপাদন ও বিক্রি ইত্যাদি কৃষি সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত। উদ্দীপকের হোসেন চাকরি না পেয়ে এলাকায় একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করে। তার ব্যবসা করা সেবা সংক্রান্ত অর্থনৈতিক কাজ। ব্যবসা ছাড়াও সে মাঠে সবজি চাষ, পুকুরে মাছ চাষ ও বাড়িতে গরু-ছাগল লালন-পালন করে। তার এই কাজগুলো কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলির বৈশিষ্ট্য বহন করে। সুতরাং, হোসেন তার দোকান এবং কৃষিকাজ দ্বারা সেবা ও কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
হোসেনের কাজগুলো অর্থনীতির কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করে? ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর