শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে শরীফের ক্ষেত্রে অর্থনীতির যে ধারণাটি প্রতিফলিত হয়েছে তা চিহ্নিত করে এর নির্ধারকগুলোর বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে শরীফের ক্ষেত্রে অর্থনীতির সঞ্চয় ধারণাটি প্রতিফলিত হয়েছে। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরো, তোমার বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তোমাদের পরিবারের জন্য ব্যয় করেন। এখানে তোমার বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S = Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়। উদ্দীপকে দেখা যায়, জনাব শরীফ একটি বেসরকারি অফিসে চাকরি করেন। তিনি প্রতি মাসে যে বেতন পান তা দ্বারা যাবতীয় খরচ মিটিয়ে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। এই জমাকৃত অর্থকেই সঞ্চয় বলা হয়। সঞ্চয়ের কতকগুলো নির্ধারক রয়েছে। সেগুলোর ওপর ভিত্তি করেই মানুষ সঞ্চয় করে থাকে। ব্যক্তির সঞ্চয় যে বিষয়গুলোর ওপর নির্ভর করে সেগুলো হলো- (১) আয়ের পরিমাণ; (২) পারিবারিক দায়িত্ববোধ; (৩) দূরদৃষ্টি; (৪) সামাজিক নিরাপত্তা ও (৫) সুদের হার।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

উদ্দীপকে শরীফের ক্ষেত্রে অর্থনীতির যে ধারণাটি প্রতিফলিত হয়েছে তা চি…

উদ্দীপক

জনাব শরীফ একটি বেসরকারি অফিসে চাকরি করেন। তিনি প্রতি মাসে যে বেতন পান তা দ্বারা যাবতীয় খরচ মিটিয়ে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। অন্যদিকে তার ভাই হোসেন চাকরি না করে এলাকায় একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসার পাশাপাশি মাঠে সবজি চাষ, পুকুরে মাছ চাষ ও বাড়িতে গরু-ছাগল লালন-পালন করেন।

Barisal · 2023

উত্তর

যেসব দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় সেগুলোই চূড়ান্ত দ্রব্য।

উত্তর

সুযোগ ব্যয় ও চয়ন দুটি পৃথক ধারণা। কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য একটি দ্রব্য ত্যাগ করতে হয়। এই ত্যাগকৃত পরিমাণই সুযোগ ব্যয়। অন্যদিকে একাধিক দ্রব্য বা সেবার মাঝে সম্পদের স্বল্পতার জন্য নির্বাচন করাকেই চয়ন বলে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য কোনো কাজ বেছে নেওয়াই চয়ন।

উত্তর

হোসেনের কাজগুলো সেবা ও কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলি নির্দেশ করে। মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কার্যাবলি করে থাকে তাই অর্থনৈতিক কার্যাবলি। এ ধরনের কাজের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণে তা ব্যয় করে। অর্থনৈতিক কার্যাবলির মাধ্যমে সেবা ও কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলি অন্যতম। ব্যবসা, গৃহ ব্যবস্থাপনা, পর্যটন, নার্সিং ইত্যাদি সেবা খাতের অন্তর্ভুক্ত। জমি চাষ, বীজ বপন, পশু পালন, উৎপাদন ও বিক্রি ইত্যাদি কৃষি সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত। উদ্দীপকের হোসেন চাকরি না পেয়ে এলাকায় একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করে। তার ব্যবসা করা সেবা সংক্রান্ত অর্থনৈতিক কাজ। ব্যবসা ছাড়াও সে মাঠে সবজি চাষ, পুকুরে মাছ চাষ ও বাড়িতে গরু-ছাগল লালন-পালন করে। তার এই কাজগুলো কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলির বৈশিষ্ট্য বহন করে। সুতরাং, হোসেন তার দোকান এবং কৃষিকাজ দ্বারা সেবা ও কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে।

উত্তর

উদ্দীপকে শরীফের ক্ষেত্রে অর্থনীতির সঞ্চয় ধারণাটি প্রতিফলিত হয়েছে। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরো, তোমার বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তোমাদের পরিবারের জন্য ব্যয় করেন। এখানে তোমার বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S = Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়। উদ্দীপকে দেখা যায়, জনাব শরীফ একটি বেসরকারি অফিসে চাকরি করেন। তিনি প্রতি মাসে যে বেতন পান তা দ্বারা যাবতীয় খরচ মিটিয়ে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। এই জমাকৃত অর্থকেই সঞ্চয় বলা হয়। সঞ্চয়ের কতকগুলো নির্ধারক রয়েছে। সেগুলোর ওপর ভিত্তি করেই মানুষ সঞ্চয় করে থাকে। ব্যক্তির সঞ্চয় যে বিষয়গুলোর ওপর নির্ভর করে সেগুলো হলো- (১) আয়ের পরিমাণ; (২) পারিবারিক দায়িত্ববোধ; (৩) দূরদৃষ্টি; (৪) সামাজিক নিরাপত্তা ও (৫) সুদের হার।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।