শেয়ারFacebookWhatsApp

মাথাপিছু আয় কেন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: মাথাপিছু আয় দ্বারা একটি দেশ উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায়। তাই মাথাপিছু আয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক। মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) বলতে জনপ্রতি বার্ষিক জিডিপিকে বুঝায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই মাথাপিছু জিডিপি পাওয়া যায়। উদ্দীপকে, [গণিত] যা মাথাপিছু মোট দেশজ উৎপাদন নির্ণয়ের সূত্র। মাথাপিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচক। বিশ্বব্যাংকের মতে, এ সূচক দ্বারা দেশটি উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায়। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি তা থেকে কম হয় তবে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। মাথাপিছু জিডিপি নির্ণয়ের মাধ্যমে কোনো দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের সূচক কেমন তা বলা যায়।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

মাথাপিছু আয় কেন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ন…

উদ্দীপক

আবেদ অর্থনীতির উপর একটি সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি লক্ষ করেন অধিকাংশ বক্তা মাথাপিছু আয়কে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে ব্যাখ্যা করেন। বক্তারা মোট দেশজ উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তারা মোট দেশজ উৎপাদন বৃদ্ধির কয়েকটি নির্ধারকেরও আলোচনা করেন।

Dinajpur · 2023

উত্তর

উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদই ভূমি।

উত্তর

দ্বৈত গণনা সমস্যা বলতে জাতীয় আয় গণনায় একই দ্রব্য দুইবার হিসাব করাকে বোঝায়। জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়। কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত থাকে। চূড়ান্ত দ্রব্যের পর আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনার (Double Counting) সমস্যা দেখা দেয়।

উত্তর

মাথাপিছু আয় দ্বারা একটি দেশ উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায়। তাই মাথাপিছু আয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক। মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) বলতে জনপ্রতি বার্ষিক জিডিপিকে বুঝায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই মাথাপিছু জিডিপি পাওয়া যায়। উদ্দীপকে, B= কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন  উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা \mathrm{B}=\frac{\text{ কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন }}{\text{ উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা }} যা মাথাপিছু মোট দেশজ উৎপাদন নির্ণয়ের সূত্র। মাথাপিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচক। বিশ্বব্যাংকের মতে, এ সূচক দ্বারা দেশটি উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায়। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি তা থেকে কম হয় তবে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। মাথাপিছু জিডিপি নির্ণয়ের মাধ্যমে কোনো দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের সূচক কেমন তা বলা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বক্তাদের আলোচনাকৃত নির্ধারকগুলো আমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো – ১. ভূমি : মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষি পণ্য উৎপাদনের জন্যে প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ মোট দেশজ উৎপাদনের গুরুত্বপূর্ণ নির্ধারক। ২. শ্রম : যেকোনো দেশের শ্রম মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দক্ষ ও কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক। ৩. মূলধন : মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক। ৪. প্রযুক্তি : প্রযুক্তির ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। উদাহরণস্বরূপ কৃষিখাতে চিরায়ত বীজের পরিবর্তে উফশী বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ৫.সচলতা : একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতার ওপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মাথাপিছু আয় কেন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ন… | Prosthuti