করিমের কাজের ক্ষেত্রটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? কর্মসংস্থানে উক্ত খাতের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত করিমের কার্যাবলি মোট দেশজ উৎপাদনের পরিমাপের উৎপাদন পদ্ধতির কৃষি ও বনজ খাতের অন্তর্ভুক্ত। কৃষি দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাত ধরাবাঁধাভাবে হিসাব করা কঠিন। বাংলাদেশের প্রায় ৭৫ ভাগ লোক এ খাতের উপর নির্ভরশীল। বাংলাদেশে GDP গণনা করতে এ খাতকে তিনটি উপখাতে বিভক্ত করা হয়। শস্য ও শাকসবজি এখাতে দেশজ উৎপাদনের পরিমাণ চলতি পাইকারি বাজারমূল্যের পরিপ্রেক্ষিতে হিসাব করা হয়। যেমন- ২০১৪-১৫ সালে ছিল ১,২৬,১২১ কোটি টাকা এবং ২০১৫-১৬ সালে ১৩৪৩২২ কোটি টাকা। প্রাণিসম্পদ এ খাতের হিসাবও চলতি বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয়। প্রাণিসম্পদ উপখাতে ২০১৫-১৬ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল ২৯,৮৮৫ কোটি টাকা এবং ২০১৫-১৬ সালে ৩৩,১৬৫ কোটি টাকা। বনজ সম্পদ বন খাতের উপকরণের তথ্যের অভাবে মোট উৎপাদন হতে ৩% মূল্য বাদ দিয়ে যা থাকে, তাকে মূল্য সংযুক্তি হিসেবে বিবেচনা করে GDP বের করা হয়। কৃষি ও বনজ খাতে মূলত শ্রমঘন উৎপাদন ব্যবস্থা প্রচলিত থাকায় এখানে প্রচুর শ্রমিক কাজ করে। অতএব কৃষি ও বনজ খাত কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
করিমের কাজের ক্ষেত্রটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? কর্মসংস্থান…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর