রাজন যে কর দেয় তার স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাজন যে কর দেয় তা হলো মূল্য সংযোজন কর বা VAT। কেননা রাজন পাঞ্জাবি কিনতে গিয়ে পাঞ্জাবির গায়ে লেখা দামের চেয়ে বেশি করে অতিরিক্ত অর্থ দেওয়া লাগল, যা মূল্য সংযোজন কর বা শুল্ককে নির্দেশ করে। রাষ্ট্রায়ত্ত শিল্পের লভ্যাংশের সাথে মূল্য সংযোজন কর বা VAT-এর সম্পর্ক রয়েছে। অন্যান্য উন্নত, ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে ১৯৯১-৯২ অর্থবছর থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয়, তাকে মূল্য সংযোজন কর (Value Added Tax-VAT) বলে। মূল্য সংযোজন কর সরকারের কর রাজস্বের আওতায় পড়ে। সুতরাং দেখা যায়, রাজনের প্রদত্ত কর হলো মূল্য সংযোজন কর বা VAT।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
রাজন যে কর দেয় তার স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর