বাংলাদেশে কর্মরত বিদেশি শ্রমিকদের আয় GNP-এর অন্তর্ভুক্ত হবে কিনা? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশে কর্মরত বিদেশি শ্রমিকদের আয় GNP-এর অন্তর্ভুক্ত হবে না। কারণ GNP হলো দেশের জনগণ কর্তৃক উৎপাদনের পরিমাণ। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে মোট জাতীয় উৎপাদন পাওয়া যায়। নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগ ফলকে বোঝায়। এ পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদনের চেয়ে কম হবে। আর এটি যদি ধনাত্মক হয়, তাহলে মোট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদনের চেয়ে বেশি হবে। অতএব দেখা যায়, বাংলাদেশে কর্মরত বিদেশি শ্রমিকদের আয় GNP-এর অন্তর্ভুক্ত হবে না।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
বাংলাদেশে কর্মরত বিদেশি শ্রমিকদের আয় GNP-এর অন্তর্ভুক্ত হবে কিনা? ত…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর