বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যেসব দেশের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশের তুলনায় কম কিন্তু উন্নয়নের সূচকগুলোর ইতিবাচক পরিবর্তন ঘটেছে তাকে উন্নয়নশীল দেশ বলে। এসব দেশের মাথাপিছু আয় বর্ধনশীল এবং জীবনযাত্রার মান ক্রমেই বাড়ছে। এরা নিম্ন আয় থেকে মধ্যম আয় এবং মধ্যম আয় থেকে উচ্চ আয়ের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এসব বৈশিষ্ট্য বিদ্যমান। তাই বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর