পরিমলের আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে?
উত্তর: পরিমলের আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে না। কেননা পরিমল বিদেশি নাগরিক। আর বিদেশি নাগরিকদের আয় জাতীয় আয় হিসাব করার সময় বাদ দিয়ে হিসাব করা হয়। জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতির মধ্যে ব্যয় পদ্ধতি অন্যতম। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজারমূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। নিট আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ' শ্রম থেকে যা আয় করে এবং বিদেশি নাগরিকগণ বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে তার বিয়োগফলকে বোঝায়। উদ্দীপকে আমরা দেখি, পরিমল ভারতের নাগরিক যিনি বাংলাদেশের একটি ফার্মে কর্মরত আছেন। তিনি প্রতি মাসে দেশে টাকা পাঠান। এক্ষেত্রে তার আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে না। কারণ বাংলাদেশের জাতীয় আয় যখন হিসাব করা হবে তখন তার আয় বাদ দিয়েই হিসাব করা হবে। সুতরাং দেখা যায়, পরিমলের আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে না।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
পরিমলের আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে?
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর