উদ্দীপকে উল্লিখিত জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি হলো মূল্য সংযোজন পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের একটি অন্যতম পদ্ধতি হলো মূল্য সংযোজন পদ্ধতি। উৎপাদনের প্রতিটি স্তরে দ্রব্য ও সেবার বাজার মূল্য থেকে মাধ্যমিক। পণ্যের ব্যয় বাদ দিলে মূল্য সংযোজন বের করা যায়। সব শিল্পের ক্ষেত্রে এভাবে মূল্য সংযোজন বের করে যোগ করলে মোট অভ্যন্তরীণ উৎপাদনের হিসাব পাওয়া যায়। মাধ্যমিক দ্রব্যের মূল্য বাদ দেয় বলে মূল্য সংযোজন পদ্ধতি জাতীয় উৎপাদন/আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা এড়াতে পারে। এভাবে এই পদ্ধতি চূড়ান্ত এবং মাধ্যমিক দ্রব্যের মধ্যে পার্থক্য সুষ্পষ্টভাবে তুলে ধরে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে এদের আপেক্ষিক গুরুত্ব বর্ণনা করতে পারে। অপর কোনো পদ্ধতি পণ্যের এরূপ বিভাজন তুলে ধরতে পারে না। উদ্দীপকে দেখা যায়, জাতীয় আয় গণনার সময় তথ্য সংগ্রহকারী নাজমুল সাহেবের সুতা তৈরির মিল ও কাপড় তৈরির কারখানা উভয় জায়গা থেকে আয়ের তথ্য সংগ্রহ করেছে। অর্থাৎ সুতা তৈরিতে যে মূল্য সংযোজিত হয়েছে এবং কাপড় তৈরিতে যে মূল্য সংযোজিত হয়েছে তা আলাদাভাবে পরিমাপ করা হয়েছে, যা মূল্য সংযোজন পদ্ধতিতে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর