বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে 'Y [গণিত] দেশের মতো বাজেট প্রণয়ন কি মঙ্গলজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'y [গণিত] দেশের বাজেট হলো ঘাটতি বাজেট। কারণ 'y [গণিত] দেশে প্রত্যাশিত আয় (২৫,০০০ কোটি) চেয়ে প্রত্যাশিত ব্যয় (৩০,০০০ কোটি) বেশি। আয়ের থেকে ব্যয় বেশি হলে সেই বাজেট ঘাটতি বাজেট। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ঘাটতি বাজেট - মঙ্গলজনক বলে আমি মনে করি। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। সরকার বাজেটের এ ঘাটতি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, নতুন অর্থ সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদান গ্রহণ করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। তবে অতিরিক্ত নতুন অর্থ/মুদ্রা সৃষ্টির মাধ্যমে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি আয়বৈষম্য দেখা দিতে পারে। সুতরাং দেখা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ঘাটতি বাজেট মঙ্গলজনক। তবে তা সহনীয় মাত্রায় রাখতে হবে।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে 'Y দেশের মতো বাজেট প্রণয়ন কি মঙ্গলজন…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর