উদ্দীপকে উল্লিখিত সমীকরণে CCA কী? ব্যাখ্যা করো।
উত্তর: তাই উদ্দীপকে উল্লিখিত সমীকরণে CCA হলো- Capital Consumption Allowance বা মূলধনের অবচয় জনিত ব্যয়। উৎপাদন প্রক্রিয়া বজায় রাখার জন্য প্রতিবছর পুরাতন যন্ত্রপাতি এবং সরঞ্জাম মেরামত অথবা প্রতিস্থাপনে যে ব্যয় হয় তাকে CCA বা মূলধনের ব্যবহারজনিত ব্যয় বলে। কোনো দেশের শুধু জাতীয় আয় থেকেই সে দেশের সঠিক আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায় না। সে ক্ষেত্রে দেশটির নিট জাতীয় আয় নির্ণয়ের প্রয়োজন পড়ে। নিট জাতীয় আয় নির্ণয়ের জন্য মোট জাতীয় আয়ের থেকে মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিতে হয় অর্থাৎ, NNI=GNI-CCA. এখানে, NNI = Net National Income. GNI Gross National Income. CCA Capital Consumption Allowance. উদ্দীপকে দেওয়া আছে, NNIGNI CCA. উক্ত সমীকরণে নিট জাতীয় আয় নির্ণয় করা হয়েছে। যেখানে মোট জাতীয় আয় থেকে মূলধনের অবচয় জনিত ব্যয় বাদ দিয়ে নিট জাতীয় আয় নির্ণয় করা হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমীকরণে CCA হলো- Capital Consumption Allowance বা মূলধনের অবচয়জনিত ব্যয়।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমীকরণে CCA কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর