(i) নং-এর হিসাব বহির্ভূত বিষয়াদি উল্লেখ করে যেকোনো ১টির বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকের (i) নং ধারণাটি হলো জিডিপি (GDP)| পাঠ্যবই অনুসারে, জিডিপি বা মোট দেশজ উৎপাদনের হিসাব বহির্ভূত বিষয়গুলো হলো: ১. মূলধনি লাভ-ক্ষতি ২. মাধ্যমিক দ্রব্য ও সেবা ৩. বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা ৪. অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন ৫. সরকারি ঋণের সুদ ৬. বেআইনি কাজ। নিচে 'মূলধনি লাভ-ক্ষতি'-র বিবরণ দেওয়া হলো: সময়ের পরিবর্তনে জাতীয় সম্পদের বা উৎপাদন প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। এ লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না। কারণ, সময়ের ব্যবধানে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তাছাড়া এ লাভ-ক্ষতি শুধু কাগজে-কলমে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিপিবদ্ধ করা হয়। যে প্রতিষ্ঠানের লাভযতটুকু হয়, অন্য প্রতিষ্ঠানের এর সমপরিমাণ ক্ষতি হয়। ফলে জিডিপি গণনায় লাভ-ক্ষতির প্রভাব শূন্য।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
(i) নং-এর হিসাব বহির্ভূত বিষয়াদি উল্লেখ করে যেকোনো ১টির বিবরণ দাও।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর

উত্তর