মূলধনি লাভ জিডিপি পরিমাপে অন্তর্ভুক্ত হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সময়ের পরিবর্তনে সম্পদের বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না বলে মূলধনি লাভ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। এই লাভ-ক্ষতি শুধু কাগজে-কলমে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিপিবদ্ধ করা হয়। সময়ের ব্যবধানে কোনো একটি প্রতিষ্ঠানের লাভ যতটুকু হয়, অন্য প্রতিষ্ঠানের ঠিক সমপরিমাণ ক্ষতি হয়। ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে এর কোনো নতুন উৎপাদন যোগ হয় না এবং জিডিপি গণনায় মূলধনি লাভ বা ক্ষতির প্রভাব শূন্য থাকে।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
মূলধনি লাভ জিডিপি পরিমাপে অন্তর্ভুক্ত হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর