সরকারি ঋণের সুদ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?
উত্তর: সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা হস্তান্তর পাওনা হিসেবে বিবেচিত হওয়ায় এটি জিডিপিতে ( [গণিত] ) অন্তর্ভুক্ত হয় না। যেসব ক্ষেত্রে কোনো প্রকার দ্রব্য বা সেবার উৎপাদন ছাড়াই অর্থ হস্তান্তর করা হয়, সেসব ক্ষেত্রে তা জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয় না। যেমন- যুদ্ধকালীন সময়ে বা অনুৎপাদনশীল খাতে সরকার যে ঋণ করে তা জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা রাখে না। এই ঋণের বিপরীতে সুদ প্রদান কেবল অর্থের হস্তান্তর মাত্র, নতুন কোনো উৎপাদন নয়। এজন্য সরকারি ঋণের সুদ জিডিপি গণনার হিসাব থেকে বাদ দেওয়া হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
সরকারি ঋণের সুদ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?
উত্তর