উদ্দীপকের ছক 'B [গণিত] -এর খাতগুলো বাংলাদেশের অর্থনীতিতে GDP পরিমাপ পদ্ধতিতে কীভাবে সম্পৃক্ত হয়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ছক 'B [গণিত] -এর খাতগুলো বাংলাদেশের অর্থনীতিতে জিডিপি (GDP) পরিমাপের 'উৎপাদন পদ্ধতি'তে সম্পৃক্ত হয়। বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে থাকে। এই পদ্ধতিতে জিডিপি পরিমাপের জন্য দেশের সমগ্র অর্থনীতিকে মোট ১৫টি প্রধান খাতে বিভক্ত করে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজারমূল্য যোগ করা হয়। উদ্দীপকের ছক 'B [গণিত] -তে উল্লিখিত খাতগুলো এই ১৫টি খাতেরই অংশ। এগুলো জিডিপি পরিমাপে যেভাবে সম্পৃক্ত হয় তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. খনিজ ও খনন : প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল ও অন্যান্য খনিজ সম্পদের উৎপাদিত পণ্যের বাজারমূল্য হিসাব করে দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত করা হয়। ২. শিল্প (ম্যানুফ্যাকচারিং): বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উৎপাদিত পণ্যের বর্তমান বাজারমূল্য হিসাব করে জিডিপিতে যোগ করা হয়। ৩. আর্থিক প্রতিষ্ঠান বা সেবা: এই খাত থেকে প্রাপ্ত সেবার মূল্যের ভিত্তিতে দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয়। ৪. নির্মাণ: ব্যক্তি, নির্মাণ প্রতিষ্ঠান, ভোক্তা এবং সরকারের প্রাপ্ত তথ্য থেকে এবং সরকারি বেঁধে দেওয়া মূল্যের প্রেক্ষিতে এই খাতের দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয়। ৫. শিক্ষা: বাংলাদেশের শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদন ব্যয়ের দিক থেকে হিসাব করে জিডিপিতে সম্পৃক্ত করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের খাতগুলো উৎপাদন পদ্ধতিতে তাদের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য বা ব্যয়ের পরিমাণ যোগ করার মাধ্যমেই বাংলাদেশের জিডিপি পরিমাপে সম্পৃক্ত হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
উদ্দীপকের ছক 'B -এর খাতগুলো বাংলাদেশের অর্থনীতিতে GDP পরিমাপ পদ্ধত…
উদ্দীপক

Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর