উদ্দীপকে উল্লিখিত জাতীয় আয় পরিমাপের 'A [গণিত] ও 'B [গণিত] পদ্ধতি দুটির মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জাতীয় আয় পরিমাপের 'A [গণিত] পদ্ধতিটি হলো 'আয় পদ্ধতি' এবং 'B [গণিত] পদ্ধতিটি হলো 'ব্যয় পদ্ধতি'। নিচে পদ্ধতি দুটির মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. উৎপাদনের মৌলিক উপকরণের প্রাপ্ত আয় যোগ করে জিডিপি নির্ণয়ের পদ্ধতিকে আয় পদ্ধতি বলা হয়। অন্যদিকে, কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল নির্ণয় করে জিডিপি বের করার পদ্ধতিকে ব্যয় পদ্ধতি বলা হয়। ২. আয় পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের সূত্র হলো, মোট দেশজ উৎপাদন = Σখাজনা + Σমজুরি + Σসুদ + Σমুনাফা। অপরদিকে, ব্যয় পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের সূত্র হলো, মোট দেশজ উৎপাদন = ভোগ (C) + বিনিয়োগ (I) + সরকারি ব্যয় (G) + নিট রপ্তানি (X - M)। ৩. আয় পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের জন্য উৎপাদনের চারটি উপকরণের (ভূমি, শ্রম, মূলধন, সংগঠন) প্রাপ্ত আয় যোগ করা হয়। অপরদিকে, ব্যয় পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের জন্য ব্যক্তি খাতের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি যোগ করা হয়। ৪ বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জিডিপি নির্ণয়ের জন্য ব্যয় পদ্ধতি ব্যবহার করে থাকে, কিন্তু তারা জিডিপি পরিমাপের জন্য আয় পদ্ধতি ব্যবহার করে না। সুতরাং দেখা যায়, জিডিপি বা জাতীয় আয় পরিমাপের মূল লক্ষ্য এবং ফলাফল মোটামুটি একই হলেও, গণনার উপাদান, সূত্র এবং ব্যবহারিক দিক থেকে উদ্দীপকের 'A [গণিত] (আয় পদ্ধতি) এবং 'B [গণিত] (ব্যয় পদ্ধতি) এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জাতীয় আয় পরিমাপের 'A ও 'B পদ্ধতি দুটির মধ্যে তু…
উদ্দীপক

Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর