শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'B [গণিত] সমীকরণ দ্বারা জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে কোন পদ্ধতি নির্দেশিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে 'B [গণিত] সমীকরণ দ্বারা জাতীয় আয় নির্ণয়ের আয় পদ্ধতিকে নির্দেশ করছে। আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব, দেশের অভ্যন্তরে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় বলা হয়। সমীকরণের মাধ্যমে- [গণিত] যেখানে [গণিত] ও [গণিত] হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, [গণিত] root( [গণিত] , = সমষ্টি। উদ্দীপকে B-তে দেওয়া আছে মোট দেশজ উৎপাদন = খাজনা + মজুরি + সুদ + মুনাফা। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের আয় যোগ করে আয় নির্ণয় করার কথা বলা আছে। এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতিটি আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি। অতএব, উদ্দীপকে B সমীকরণ জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিকে নির্দেশ করছে।

SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল

উদ্দীপকে 'B সমীকরণ দ্বারা জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে কোন পদ্ধতি নি…

উদ্দীপক

A → রমিজ মিয়া একজন কৃষক। তিনি তার নিজের জমিতে চাষাবাদ করেন। বর্তমানে তিনি জমিতে উন্নত বীজ ব্যবহার করেন। এতে তার উৎপাদনও বহুগণ বেড়ে গিয়েছে। ফলে কৃষি থেকে তার আয়ও বৃদ্ধি পেয়েছে। B→ মোট দেশজ উৎপাদন = খাজনা + মজুরি + সুদ + মুনাফা

Dhaka · 2025

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে।

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে কোনো দেশের নাগরিকরা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা করে তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় (GNI) বলে। পক্ষান্তরে, মোট দেশজ উৎপাদন (GDP) হলো সাধারণত একটি ভৌগোলিক সীমার মধ্যে একটি নির্দিষ্ট সময়ে, উৎপাদিত মোট উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টি।

উত্তর

উদ্দীপকে 'B′B^{\prime} সমীকরণ দ্বারা জাতীয় আয় নির্ণয়ের আয় পদ্ধতিকে নির্দেশ করছে। আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব, দেশের অভ্যন্তরে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় বলা হয়। সমীকরণের মাধ্যমে- GNP=Σr+Σw+Σi+Σp\mathrm{GNP}=\Sigma \mathrm{r}+\Sigma \mathrm{w}+\Sigma \mathrm{i}+\Sigma \mathrm{p} যেখানে r,w,ir, w, i ও pp হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, Σ=\Sigma = root(π,=\sqrt{\pi}, = সমষ্টি। উদ্দীপকে B-তে দেওয়া আছে মোট দেশজ উৎপাদন = খাজনা + মজুরি + সুদ + মুনাফা। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের আয় যোগ করে আয় নির্ণয় করার কথা বলা আছে। এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতিটি আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি। অতএব, উদ্দীপকে B সমীকরণ জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিকে নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকে 'A′−A^{\prime}-এর উন্নত বীজ দ্বারা 'GDP′−GDP^{\prime}-এর প্রযুক্তি নির্ধারকটি ফুটে উঠেছে, উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। প্রযুক্তির ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। উদাহরণস্বরূপ, কৃষিখাতে চিরায়ত বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল (উফশী) বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে লাউ, কুমড়া, ঢেঁড়স ইত্যাদি সবজির উৎপাদনও বৃদ্ধি পায়। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয়। উদ্দীপকে বলা আছে, রমিজ মিয়া জমিতে উন্নত বীজ ব্যবহার করেন। এতে তার উৎপাদনও বহুগুণ বেড়ে গিয়েছে। ফলে কৃষি থেকে তার আয়ও বৃদ্ধি পেয়েছে। বিষয়টি জিডিপির নির্ধারক প্রযুক্তিকে নির্দেশ করে, যা ব্যবহারের ফলে উৎপাদন থেকে তার আয় বৃদ্ধি পেয়েছে। এভাবে প্রযুক্তি ব্যবহারে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য।
SSCঅর্থনীতিঅধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

প্রযুক্তি GDP বা দেশজ উৎপাদন বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

একটি দেশের উন্নয়নের মাপকাঠি কীসের মাধ্যমে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

আয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

মাথাপিছু জিডিপি (GDP) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.GNI, GDP থেকে কখন বেশি হয়?

GNI, GDP থেকে কখন বেশি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

GNI, NNI, CCA, GDP-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

মাথাপিছু আয় ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

GDP এবং GNP-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

জাতীয় আয় কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।