উদ্দীপকের ঘটনা-২-এ 'ক' দেশের (প্রণীত) বাজেটটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য সহায়ক নয়- তুমি কি এ ব্যাপারে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ 'ক' দেশের প্রণীত বাজেটটি একটি সুষম বাজেট। "এই বাজেটটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য সহায়ক নয়”- আমি এ বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো- কোনো নির্দিষ্ট আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত মোট আয় এবং সম্ভাব্য মোট ব্যয়ের পরিমাণ পরস্পর সমান হলে তাকে সুষম বাজেট বলে। এই বাজেটে আয়ের সাথে সংগতি রেখে ব্যয় করা হয় বলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা কম থাকে। তবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের অনগ্রসরতা দূর করতে, ব্যাপক বেকারত্ব দূরীকরণে, জরুরি অবস্থা মোকাবিলা করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সুষম বাজেট মোটেও সহায়ক নয়। উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে প্রচুর পরিমাণে উন্নয়নমূলক ব্যয়ের প্রয়োজন হয়, যা সুষম বাজেট নীতির মাধ্যমে সম্ভব হয় না। উদ্দীপকের ঘটনা-২ এ উল্লিখিত 'ক' দেশের বাজেটে মোট প্রত্যাশিত আয় ২০০ কোটি ডলার এবং মোট প্রত্যাশিত ব্যয়ও ২০০ কোটি ডলার। এখানে আয় ও ব্যয়ের পরিমাণ সম্পূর্ণ সমান অর্থাৎ (মোট আয় - মোট ব্যয়) = ০, যা একটি আদর্শ সুষম বাজেটের গাণিতিক। রূপকে প্রকাশ করে। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক বাস্তবতায় সুষম বাজেট অপেক্ষা ঘাটতি বাজেট অনেক বেশি কল্যাণকর ও মঙ্গলজনক। বাংলাদেশের মতো দেশে রাস্তাঘাট, সেতু, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো বৃহৎ অবকাঠামো নির্মাণের জন্য যে বিপুল পরিমাণের অর্থের প্রয়োজন হয়, তা কেবল সাধারণ রাজস্ব আয় দিয়ে মেটানো সম্ভব হয় না। এই' অনগ্রসরতা কাটিয়ে উঠতে সরকারকে আয়ের চেয়ে বেশি ব্যয় করতে হয় এবং ঘাটতি পূরণের জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করতে হয়। এই অতিরিক্ত ব্যয় অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগপ্রবণতা বৃদ্ধি করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং উৎপাদন বাড়িয়ে জাতীয় আয় বৃদ্ধিতে সরাসরি অবদান রাখে। পক্ষান্তরে, 'ক' দেশের মতো সুষম বাজেট নীতি অনুসরণ করলে উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। সুতরাং পরিশেষে বলা যায়, অর্থনৈতিক সমৃদ্ধি, বেকারত্ব হ্রাস ও দ্রুত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের্ জন্য 'ক' দেশের সষম বাজেটটি কোনোভাবেই সহায়ক বা যৌক্তিক নয়।।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-২-এ 'ক' দেশের (প্রণীত) বাজেটটি বাংলাদেশের মতো উন্নয়ন…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর