মাধ্যমিক দ্রব্য ও সেবা কেন জাতীয় আয় পরিমাপে অন্তর্ভুক্ত হয় না? ব্যাখ্যা করো।
উত্তর: দ্বৈত গণনা সমস্যা দূর করার জন্য জাতীয় আয় গণনায় মাধ্যমিক দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত করা হয় না। জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়। কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত থাকে। চূড়ান্ত দ্রব্যের পরে আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা (Double Counting) সমস্যা দেখা দেয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবাকে জাতীয় আয় পরিমাপের সময় বিবেচনা করা হয় না।
SSC অর্থনীতি অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৬ : জাতীয় আয় ও এর পরিমাপ · সৃজনশীল
মাধ্যমিক দ্রব্য ও সেবা কেন জাতীয় আয় পরিমাপে অন্তর্ভুক্ত হয় না? ব্যাখ্যা করো।
উত্তর