উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : জনাব ' [গণিত] ' বাংলাদেশের রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান। প্রশাসনিক কার্যাবলি তিনি সম্পাদন করেন। Q. রাষ্ট্রপতির কার্যাবলির মধ্যে রয়েছে- i. অ্যাটর্নি জেনারেলের নিয়োগ ii. সংসদ অধিবেশন ডাকা iii. উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা নিয়োগ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: সংসদীয় ব্যবস্থার রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান, প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। তিনি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগদান করেন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) · MCQ