বাংলাদেশের অর্থব্যবস্থা উদ্দীপকের অর্থব্যবস্থার মতো নয়- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের বিদ্যমান মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কোনো মিল নেই, কারণ এদের মূলনীতি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সমাজতান্ত্রিক ব্যবস্থায় সকল সম্পদের মালিক রাষ্ট্র এবং সেখানে ব্যক্তিগত উদ্যোগ ও মুনাফার কোনো সুযোগ থাকে না। অন্যদিকে, মিশ্র অর্থনীতিতে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান থাকে। এখানে ব্যক্তিমালিকানা, অবাধ প্রতিযোগিতা এবং সর্বাধিক মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণমূলক কিছু খাত সরকারের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। উদ্দীপকের 'X [গণিত] দেশে ব্যক্তিগত সম্পদের কোনো ধারণা নেই এবং সব উৎপাদন রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু বাংলাদেশের চিত্র আলাদা। বাংলাদেশে ধনতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্যসহ মিশ্র অর্থনীতি প্রচলিত। এখানে বেসরকারি খাতের ব্যাপক সম্প্রসারণ ঘটছে, ব্যক্তি স্বাধীনভাবে উৎপাদন ও ভোগের সিদ্ধান্ত নিচ্ছে এবং আয়ের একটি বড় অংশ পুঁজিপতিদের হাতে সঞ্চিত হচ্ছে। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ কিছু খাতে সরকারি নিয়ন্ত্রণ রয়েছে। পরিশেষে বলা যায়, 'X [গণিত] দেশের অর্থনীতি হলো পূর্ণাঙ্গ রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা, যেখানে নাগরিকের ব্যক্তিগত মালিকানা নেই। অপরদিকে, বাংলাদেশে ব্যক্তিস্বাধীনতা ও সরকারি উদ্যোগের সংমিশ্রণে মিশ্র অর্থনীতি চলমান, যেখানে উৎপাদনে বেসরকারি উদ্যোগই প্রধান চালিকাশক্তি। তাই মালিকানা ও উৎপাদন বিবেচনায় বাংলাদেশের অর্থব্যবব্যবস্থা উদ্দীপকের অর্থব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল
বাংলাদেশের অর্থব্যবস্থা উদ্দীপকের অর্থব্যবস্থার মতো নয়- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর