উদ্দীপকে দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এর দেশ দুটোর বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় আয়বণ্টন প্রক্রিয়া কি একই হবে? যৌক্তিক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ এর ধনতান্ত্রিক এবং দৃশ্যপট-২ এর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আয়বণ্টন প্রক্রিয়া কখনোই একই হবে না, বরং এর মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। ধনতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিমালিকানাধীন হওয়ায় পুঁজিপতিরা শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে সর্বোচ্চ মুনাফা অর্জন করে, ফলে আয়বৈষম্য দেখা দেয়। অন্যদিকে, মিশ্র অর্থনীতিতে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান থাকে, যেখানে সরকারি খাত জনকল্যাণে কাজ করে আংশিক সুষম বণ্টন নিশ্চিত করার চেষ্টা করে। দৃশ্যপট-১ এ সরকারের হস্তক্ষেপহীন যে, ধনতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয়েছে, সেখানে আয় বণ্টনে চরম বৈষম্য থাকে। অপরদিকে, দৃশ্যপট-২ এ রহমান সাহেবের দেখা দেশটিতে বেসরকারি খাতের প্রসারের পাশাপাশি দ্রব্যের অতিরিক্ত বিক্রির ওপর বিধিনিষেধের মাধ্যমে পরোক্ষ সরকারি নিয়ন্ত্রণ দেখা যায়, যা মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য। এ ব্যবস্থায় বেসরকারি অংশে আয়বৈষম্য থাকলেও সরকারি অংশে ন্যায্য মজুরি নিশ্চিত হয়। উপর্যুক্ত বিশ্লেষণে বলা যায়, দৃশ্যপট-১-এর দেশে আয় বণ্টন সম্পূর্ণ মুনাফানির্ভর হওয়ায় ধনী-দরিদ্রের ব্যবধান প্রকট হয়। কিন্তু দৃশ্যপট-২ এর দেশে আংশিকভাবে হলেও রাষ্ট্র জনকল্যাণ নিশ্চিত করতে সম্পদের সুষম বণ্টনের উদ্যোগ নেয়। তাই দেশ দুটোর আয় বণ্টন প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এর দেশ দুটোর বিদ্যমান অর্থনৈতিক ব্যব…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর