শেয়ারFacebookWhatsApp

'ক' দেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: 'ক' রাষ্ট্রে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন এবং সম্পদের ওপর কোনোরকম ব্যক্তিমালিকানা থাকে না। এ অর্থব্যবস্থায় রাষ্ট্র দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে। এখানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগের সুযোগ নেই। ফলে ব্যক্তিগত মুনাফা অর্জনেরও সুযোগ নেই। এরূপ অর্থব্যবস্থায় উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই, তেমনি ভোগকারীর নিজ ইচ্ছামতো দ্রব্যসামগ্রী ভোগের সুযোগ নেই। উদ্দীপকের মায়া 'ক' দেশের নাগরিক। রাষ্ট্র তাকে তার যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয় এবং সব চাহিদা মেটায়। তিনি তার প্রাপ্য আয় থেকে বঞ্চিত হন না। এরূপ বর্ণনায় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চিত্র প্রকাশ পায়। কারণ, সমাজতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র নাগরিকের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয় এবং সকল চাহিদা পূরণ করে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল

'ক' দেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মায়া 'ক' দেশের নাগরিক। রাষ্ট্র তাকে তার যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয় এবং সব চাহিদা মেটায়। তিনি তার প্রাপ্য আয় থেকে বঞ্চিত হন না। অপরদিকে, স্মিথ 'খ' দেশের নাগরিক। তিনি একটি টুথপেস্ট কেনার জন্য দোকানে গেলে দোকানদার তার কাছে বেশি দাম চাইলে সে পাশের দোকান থেকে দ্রব্যটি ক্রয় করেন।

Jessore · 2023

উত্তর

উৎপাদনের উৎপাদিত উপাদান হলো মূলধন।

উত্তর

রাষ্ট্রের জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য জাতীয় সম্পদ ব্যবহার করা হয় বলে একে সংরক্ষণ করা জরুরি। দেশের সব নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলা হয়। রাষ্ট্র, সমাজ ও নাগরিকের নিজ স্বার্থে জাতীয় সম্পদ সংরক্ষণ করা দরকার। কারণ এই জাতীয় সম্পদ ব্যবহার করেই নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং চাহিদা পূরণ করা হয়।

উত্তর

'ক' রাষ্ট্রে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন এবং সম্পদের ওপর কোনোরকম ব্যক্তিমালিকানা থাকে না। এ অর্থব্যবস্থায় রাষ্ট্র দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে। এখানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগের সুযোগ নেই। ফলে ব্যক্তিগত মুনাফা অর্জনেরও সুযোগ নেই। এরূপ অর্থব্যবস্থায় উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই, তেমনি ভোগকারীর নিজ ইচ্ছামতো দ্রব্যসামগ্রী ভোগের সুযোগ নেই। উদ্দীপকের মায়া 'ক' দেশের নাগরিক। রাষ্ট্র তাকে তার যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয় এবং সব চাহিদা মেটায়। তিনি তার প্রাপ্য আয় থেকে বঞ্চিত হন না। এরূপ বর্ণনায় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চিত্র প্রকাশ পায়। কারণ, সমাজতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র নাগরিকের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয় এবং সকল চাহিদা পূরণ করে।

উত্তর

'খ' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত আছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পার্থক্য পরিলক্ষিত হয়। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত সম্পদের বণ্টন ধনতান্ত্রিক ব্যবস্থার চেয়ে আলাদা। এ দুটি অর্থব্যবস্থা সম্পূর্ণ বিপরীতমুখী হওয়ায় তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে। উদ্দীপকের 'ক' দেশে সমাজতান্ত্রিক এবং 'খ' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার চিত্র প্রকাশ পেয়েছে। এ দুটি অর্থব্যবস্থার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান বিধায় তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় জমি, কলকারখানা ও অন্যান্য সম্পত্তির ব্যক্তিগত মালিকানা বজায় থাকে কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় জমি, কলকারখানা, খনি ও অন্যান্য সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। আর ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বিদেশে কোনো ব্যক্তি ব্যক্তিগত শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বিদেশে কোনো ব্যক্তি ব্যক্তিগত শিল্প প্রতিষ্ঠান করতে পারে না। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তাদের ইচ্ছা ও সুবিধা অনুযায়ী উৎপাদন, কলকারখানা স্থাপন, ব্যবসায় বাণিজ্য ইত্যাদি কাজকর্ম করে সম্পদ অর্জন করে। অন্যদিকে সমাজতন্ত্রে সব সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রের মালিকানাধীন। এছাড়া ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রত্যেক ভোক্তা তার সামর্থ্য, ইচ্ছা ও পছন্দ অনুযায়ী যেকোনো দ্রব্য অবাধে ভোগ করতে পারে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দেশে কেবল সরকারি উদ্যোগে সমাজের প্রয়োজন অনুযায়ী দ্রব্যসামগ্রী উৎপাদন ও আমদানি করা হয়। সুতরাং আলোচনা থেকে বোঝা যায়, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা কর।

অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?

মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা করো।

নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন কেন?

সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একজন কুস্তিগীরের স্বাস্থ্য সম্পদ কি না- ব্যাখ্যা করো।

একজন কুস্তিগীরের স্বাস্থ্য সম্পদ কি না- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্রব্যের অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো।

দ্রব্যের অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।

উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'সামন্ততান্ত্রিক' অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

'সামন্ততান্ত্রিক' অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?

জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীর পাড়ে বয়ে যাওয়া বাতাস সম্পদ বলে গণ্য হবে কি না? ব্যাখ্যা করো।

নদীর পাড়ে বয়ে যাওয়া বাতাস সম্পদ বলে গণ্য হবে কি না? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা কর।মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা করো।সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন কেন?একজন কুস্তিগীরের স্বাস্থ্য সম্পদ কি না- ব্যাখ্যা করো।দ্রব্যের অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো।ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।'সামন্ততান্ত্রিক' অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?নদীর পাড়ে বয়ে যাওয়া বাতাস সম্পদ বলে গণ্য হবে কি না? ব্যাখ্যা করো।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'ক' দেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর। | Prosthuti