নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও ঢাকার রমিজ সাহেব তার পোশাক কারখানার জন্য প্রায় দশ লক্ষ টাকার নতুন কিছু মেশিন কিনলেন। ফলে তার কারখানায় আরও কিছু শ্রমিক নিয়োগ দিতে হয় এবং তার মুনাফা আগের চেয়েও বেড়ে যায়। Q. রমিজ সাহেবের এ ধরনের ব্যয়ের ফলে- i. দেশের মোট জাতীয় ব্যয় বৃদ্ধি পাবে ii. শ্রমিক শোষণ বেড়ে যাবে iii. জনগণের জীবনযাত্রার মান বাড়বে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: সঠিক উত্তর : খ) i ও iii অপশন যাচাইকরণ : i. (সঠিক) : নতুন মেশিন কেনা বিনিয়োগ ব্যয়; ফলে দেশের মোট জাতীয় ব্যয় বৃদ্ধি পায়। ii. (ভুল) : অতিরিক্ত শ্রমিক নিয়োগ মানেই শ্রমিক শোষণ বৃদ্ধি নয়। iii. (সঠিক) : কর্মসংস্থান ও আয় বৃদ্ধি পেলে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · MCQ