দৃশ্যকল্প-১ যে সম্পদকে নির্দেশ করছে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১-এ 'X [গণিত] দেশের সুন্দরবনসহ সকল বনাঞ্চল মূলত রাষ্ট্রের প্রকৃতি প্রদত্ত 'সমষ্টিগত সম্পদ' বা 'জাতীয় সম্পদ'-কে নির্দেশ করছে। সমাজের সকলে সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে এবং যার ওপর রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার থাকে, তাকে সমষ্টিগত সম্পদ বলে। রাষ্ট্রীয় মালিকানাধীন সকল প্রাকৃতিক সম্পদ যেমন- বনাঞ্চল, নদ-নদী, খনিজ সম্পদ ইত্যাদি সমষ্টিগত বা জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। এই প্রাকৃতিক সম্পদগুলো কোনো একক ব্যক্তির নয়, বরং সমগ্র জাতির অর্থনৈতিক উন্নয়ন ও কল্যাণে ব্যবহৃত হয়। দৃশ্যকল্প-১-এ 'X [গণিত] দেশের মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল সংরক্ষণে কড়াকড়ি নির্দেশ দিয়েছেন। সুন্দরবনের মতো প্রাকৃতিক বনাঞ্চলগুলো রাষ্ট্রের প্রকৃতি প্রদত্ত সমষ্টিগত সম্পদ। এগুলোর ওপর সবার অধিকার রয়েছে এবং এগুলো দেশের সার্বিক সমৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়- গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রী মহোদয়ের এই বৃক্ষগুলো বেড়ে ওঠার মাধ্যমে দেশের উপকারের কথা বলার বিষয়টি মূলত রাষ্ট্রের এই প্রাকৃতিক জাতীয় সম্পদের সংরক্ষণ ও এর মাধ্যমে জাতীয় কল্যাণ নিশ্চিত করার ধারণাকেই সুস্পষ্ট ভাবে তুলে ধরে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ যে সম্পদকে নির্দেশ করছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর