উদ্যোক্তা বলতে কী বোঝায়?
উত্তর: উৎপাদনের উপকরণসমূহ- ভূমি, শ্রম ও মূলধনকে সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদনকারী ব্যক্তিকে উদ্যোক্তা বা সংগঠক বলা হয়। উদ্যোক্তা উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান সকল ঝুঁকি ও অনিশ্চয়তা বহন করেন। উৎপাদন প্রক্রিয়ায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন উপকরণের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের মাধ্যমেই একজন উদ্যোক্তা নতুন সম্পদ সৃষ্টিতে ভূমিকা রাখেন। উৎপাদিত দ্রব্য বিক্রয় করে প্রাপ্ত আয় থেকে উপকরণগুলোর পাওনা পরিশোধের পর যা অবশিষ্ট থাকে, তা-ই উদ্যোক্তার মুনাফা বা আয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল
উদ্যোক্তা বলতে কী বোঝায়?
উত্তর