ছক A-তে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো কোন দেশের অর্থনীতিতে বিদ্যমান? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ছক A-তে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো মূলত বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যমান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সমাজতন্ত্র অভিমুখী অর্থনীতি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা সফল হয়নি। কালক্রমে রাষ্ট্রীয়ত্ত প্রতিষ্ঠানগুলো লোকসানের সম্মুখীন হলে বিরাষ্ট্রীয়করণ শুরু হয়। বর্তমানে বাংলাদেশে ধনতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্যসহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, যেখানে মুষ্টিমেয় পুঁজিপতির হাতে অধিকাংশ সম্পদ কেন্দ্রীভূত হতে দেখা যায় এবং ব্যক্তি উদ্যোগের দ্রুত সম্প্রসারণ ঘটছে। উদ্দীপকের ছক A-তে সামন্ত প্রথার অবসান, স্বল্প সংখ্যক মানুষের কাছে অধিক সম্পদের কেন্দ্রীভবন এবং সরকারি প্রতিষ্ঠানের অলাভজনক হয়ে পড়ার কথা বলা হয়েছে। পাকিস্তান আমলে বাংলাদেশে জমিদারি বা সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে। স্বাধীনতার পর সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো দক্ষ ব্যবস্থাপনার অভাবে অলাভজনক হতে থাকে, ফলে বেসরকারি খাতের প্রসার ঘটে। এই পুঁজিবাদী বৈশিষ্ট্যের কারণেই দেশের আয়ের বৃহত্তর অংশ অল্পসংখ্যক পুঁজিপতির হাতে জমা হয়। সুতরাং, বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের অর্থনীতিরই বাস্তব চিত্র।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল
ছক A-তে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো কোন দেশের অর্থনীতিতে বিদ্যমান? তোমার…
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর