নারীর প্রতি বৈষম্য বিলোপে জনাব দিলারার কার্যক্রম নারীর সকল প্রতিবন্ধকতা দূর করবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব দিলারা জাতিসংঘ প্রণীত সিডও (CEDAW) সনদ নিয়ে কাজ করছেন। নারীর প্রতি বৈষম্য বিলোপে এই সনদ নারীর প্রতি সকল প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নারী ও পুরুষের সমতার নীতির ওপর ভিত্তি করে সিডও সনদ তৈরি হয়েছে। নারীর মানবাধিকারের বিষয়টিও এখানে উঠে এসেছে। আইনগত পদ্ধতিতে এই অধিকারগুলো সনদভুক্ত করায় সমর্থনকারী দেশগুলো এটি মেনে চলতে বাধ্য। এই সনদে স্বীকার করা হয় যে, বিভিন্ন দেশে নারীর আইনগত কিছু অধিকার থাকলেও অনেক রাষ্ট্রীয় আইন এবং সমাজে নারী-পুরুষ বৈষম্য রয়ে গেছে। এসব বৈষম্যের কারণে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে নারীর প্রবেশাধিকার খর্ব হয়। এ সনদে ৩০টি ধারা আছে। এর প্রথমে ১৬টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে। আর পরের ১৪টি ধারা ব্যাখ্যা করে এ বৈষম্যগুলো কীভাবে বিলোপ করা যায়। উদ্দীপকের জনাব দিলারা আন্তর্জাতিক একটি সংস্থার প্রতিনিধি হিসাবে লক্ষ করেন যে, দেশে নারী ও পুরুষের সমান অধিকারে আইন থাকলেও অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা পিছিয়ে আছেন। বিভিন্ন সেক্টরে যাতে নারীরা পুরুষের সাথে সমান অংশগ্রহণ করেন সে লক্ষ্যে তিনি কাজ করেন। জনাব দিলারার এরূপ কার্যক্রমে জাতিসংঘ প্রণীত সিডও (CEDAW) সনদের চিত্র প্রকাশ পেয়েছে যা নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসনে ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ 'সিডও' (CEDAW) সনদ গ্রহণ করে। ১৯৮১ সালে ২০টি দেশ সমর্থন করার পর সনদটি কার্যকর হয়। এ সনদটি নারী অধিকারের পূর্ণাঙ্গ দলিল। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত করে। এছাড়া নারী নির্যাতন প্রতিরোধে জাতিসংঘ ২৫ নভেম্বরকে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী নারী নির্যাতন বিষয়ে গণসচেতনতা তৈরি হয়। আলোচনা পরিশেষে বলা যায়, নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নিরসনে সিডও সনদের ভূমিকা অভূতপূর্ব।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
নারীর প্রতি বৈষম্য বিলোপে জনাব দিলারার কার্যক্রম নারীর সকল প্রতিবন্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
