[গণিত] রাষ্ট্রের স্বাধীনতা অর্জনে [গণিত] রাষ্ট্রের অবদান মূল্যায়ন কর।
উত্তর: 'A [গণিত] রাষ্ট্র তথা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে 'B [গণিত] রাষ্ট্র অর্থাৎ ভারতের অবদান অনস্বীকার্য। আমাদের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত। পাকিস্তানি হানাদারদের বর্বরতাকে বিশ্ববাসীর নিকট তুলে ধরে বিশ্ববিবেক জাগ্রত করতে সহায়তা করে ভারত। লাখ লাখ শরণার্থীকে আশ্রয়, মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অস্ত্র সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। উদ্দীপকে লক্ষ করা যায়, একটি দেশ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে। উদ্দীপকের দেশটির এই কার্যক্রম মুক্তিযুদ্ধের সময় ভারতের সরকার ও জনগণের সহযোগিতাকেই স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সুস্পষ্ট সমর্থন জানায়। দীর্ঘ নয় মাসে মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসরদের নারকীয় গণহত্যা, লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ অব্যাহত ছিল। ভারতীয় প্রচার মাধ্যম ও সংবাদ এটি বিশ্ববাসীর নিকট উপস্থাপন করে। বাংলাদেশের মানুষ পাকিস্তানি বাহিনীকে রুখে দাঁড়ালে মুক্তিযুদ্ধ শুরু হয়। এসময় ভারত সরকার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে ও অস্ত্রশস্ত্র সরবরাহ করে সাহায্য করে। এপ্রিলের শেষ দিকে ত্রিপুরাসহ ভারতের মাটিতে বাঙালি তরুণ-যুবকদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া শুরু হয়, যা নভেম্বর পর্যন্ত চালু ছিল। এছাড়া পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ ও নির্মম অত্যাচার থেকে বাঁচতে গ্রাম ও শহরাঞ্চল থেকে প্রায় ১ কোটি বাঙালি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে। এসব বাঙালি শরণার্থীকে সাহায্যের জন্য ভারত সরকার তাদের সীমান্ত খুলে দেয়। পাশাপাশি কলকাতায় অবস্থান করে প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনে ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। আবার, মুক্তিবাহিনীর সাথে ভারতীয় বাহিনী মিলিত হয়ে যৌথকমান্ড গঠন করে। এই যৌথবাহিনীর তীব্র আক্রমণের ফলে কোণঠাসা হয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের দেশ অর্থাৎ ভারত ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল যা আমাদের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল
রাষ্ট্রের স্বাধীনতা অর্জনে রাষ্ট্রের অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর