উদ্দীপকের 'গ' দেশটি তোমার পাঠ্যবইয়ের কোন দেশকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'গ' দেশটি আমার পাঠ্যবইয়ের তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে নির্দেশ করে। পাকিস্তানি বাহিনী বাংলাদেশে গণহত্যা, অগ্নিসংযোগ, নারী ধর্ষণসহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধ বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান, পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আহ্বান জানান। তিনি ইয়াহিয়াকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্যও বলেন। সোভিয়েত পত্র-পত্রিকা, প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্বজনমত সৃষ্টিতে সহায়তা করে। উদ্দীপকের 'গ' দেশটি একটি আন্তর্জাতিক সংস্থার ক্ষমতা ব্যবহার করে 'ক' দেশের পক্ষে অনেক অবদান রাখে। এরূপ মন্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকা প্রকাশ পেয়েছে। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করে বাতিল করে দেয়। কিউবা, যুগোশ্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি প্রভৃতি তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তিসংগ্রামকে সমর্থন জানায়। গ্রেট ব্রিটেনসহ অস্ট্রেলিয়া, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডার প্রচারমাধ্যমগুলো পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিশ্বজনমত সৃষ্টিতে সাহায্য করে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর নারকীয় তাণ্ডব বিশ্ব বিবেক জাগ্রত হয়। বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানায় এবং মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল
উদ্দীপকের 'গ' দেশটি তোমার পাঠ্যবইয়ের কোন দেশকে নির্দেশ করে? ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর