তোমার পাঠ্যবইয়ের আলোকে 'ক' দেশের স্বাধীনতা যুদ্ধে 'খ' দেশের অবদান মূল্যায়ন কর।
উত্তর: 'খ' দেশটি হলো ভারত। দেশের তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অবিস্মরণীয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানিয়েছিল ভারত। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রির বীভৎস হত্যাকাণ্ড ও পরবর্তী ৯ মাস ধরে পাকিস্তানি দখলদার বাহিনী যে নারকীয় গণহত্যা, লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ চালায়, ভারত তা বিশ্ববাসীর নিকট সার্থকভাবে তুলে ধরে। এর ফলে বিশ্ব বিবেক জাগ্রত হয়। লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয়, মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অস্ত্র সরঞ্জাম এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' ও 'খ' দুটি প্রতিবেশি রাষ্ট্র। অর্থাৎ 'খ' দেশ বলতে এখানে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বোঝানো হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরু থেকে ভারত বাংলাদেশকে নানাভাবে সহায়তা করে আসছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়। ভারত ৬ই ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে 'যৌথ কমান্ড' গড়ে তোলে। যৌথ বাহিনীর তীব্র আক্রমণের ফলে ৯৩ হাজার পাকিস্তানি সেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ভারতের বহু সৈন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ হারায়। উপরিউক্ত আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের প্রত্যক্ষ ভূমিকার বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের আলোকে 'ক' দেশের স্বাধীনতা যুদ্ধে 'খ' দেশের অবদান ম…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর